সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীলকুমার শিণ্ডের নাতির সঙ্গে নাকি প্রেম করছেন সইফ কন্যা৷ জোর গুজব, আলোচনা৷ এমনকি শোনা যাচ্ছিল বীর পাহারিয়ার সঙ্গে সারা নাকি স্টেডি রিলেশনশিপে রয়েছেন৷ বহুবার একান্তে ঘনিষ্ঠভাবে সময় কাটাতে দেখা গিয়েছে তাঁদের৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁদের বহু ঘনিষ্ঠ ছবি৷


কিন্তু না, তা নয়৷ সুশীলকুমার শিণ্ডের নাতি বীর পাহারিয়া সারার বয়ফ্রেন্ড নন৷ সারা নাকি অন্য কারওর সঙ্গে প্রেম করছেন৷ কিন্তু সেটা কে! এই কৌতুহলই এখন ঘুরে ফিরে বেড়াচ্ছে বলিউডের বিভিন্ন মহলে৷ সইফ-অমৃতা কন্যা সারার বর্তমান বয়ফ্রেন্ড আর কেউ নন, তিনি হলে শাহিদ কাপূরের ভাই ইশান খাট্টার৷ এমনকি, পরিচালক নাগরাজ মঞ্জুলের বিখ্যাত মারাঠি সিনেমা সাইরাটের যে হিন্দি রিমেক করতে চলেছেন করণ জোহর সেখানে দেখা যেতে পারে সারা ও ইশানকে৷

যদিও তার আগে করণ জোহরেরই ধর্মা প্রোডাকশনের নতুন ছবিতে ঋত্বিক রোশনের বিপরীতে বলিউডে এন্ট্রি হতে চলেছে সারার৷ আপাতত পরিচালক করণ মালহোত্রার সেই ছবি নিয়েই ব্যস্ত সারা৷
সর্বশেষ খবর
-
জন্ম থেকে দলের ‘মালিকানা’ বদল, মমতার তৃণমূলের ২৮ বছরের ইতিবৃত্ত
-
জিনিয়াস স্পোর্টস নয়, আইএসএল আয়োজনের অধিকার খুব সম্ভবত পেতে চলেছে ক্লাবগুলি
-
ফেডারেশনের বৈঠকে রণক্ষেত্র টলিপাড়া, ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগানে ছোঁড়া হল ডিম
-
সমর্থকদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা, হোটেল আর ট্রেনিংয়ে ‘কারফিউ’ ব্রাজিলের
-
বন্ধুত্বের উপহার, প্রথমবার সংসদে যাওয়ার সুযোগ হারিয়েও রাজ্যসভা আসন কংগ্রেসকে ছাড়লেন বিজয়