অভিরূপ দাস: বহুতল আবাসনের ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত অভিনেতা চিন্ময় রায়। ৭৮ বছর বয়সী অভিনেতা এদিন আচমকাই তাঁর গল্ফগ্রিনের পাঁচতলা আবাসনের ছাদ থেকে পড়ে যান। শনিবার ঘটনাটি ঘটে সন্ধ্যা ছ’টা নাগাদ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বাইপাসের আরএন টেগোর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
[মত দিল না বিশ্বভারতী, শান্তিনিকেতনে হচ্ছে না প্রিয়াঙ্কার ছবির শুটিং]
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মাথায় বেশ কয়েকটি আঘাতের পাশাপাশি হাতে ও পায়েও চোট লেগেছে তাঁর। এই মুহূর্তে হাসপাতালের জরুরি বিভাগে ভরতি রয়েছেন বর্ষিয়ান অভিনেতা। চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে দেখছেন। ইতিমধ্যেই অভিনেতার মাথার সিটি স্ক্যান হয়েছে। অভিনেতার অবস্থা আশঙ্কাজনক।
উল্লেখ্য, চিন্ময় রায় কী করে আচমকা ছাদ থেকে পড়ে গেলেন, তা এখনও স্পষ্ট নয়। তবে সকলের এখন একটাই প্রার্থনা, চিকিৎসায় সাড়া দিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠুন তিনি।
[প্রথম দিনেই রেকর্ড ব্যবসা ‘সঞ্জু’র, ছাপিয়ে গেল সলমনের ‘রেস থ্রি’কে]
সর্বশেষ খবর
-
দাম্পত্য সমস্যা-অমঙ্গল দূর করার টোপ, মহিলার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে পগারপার ‘তান্ত্রিক’
-
সমাজমাধ্যমে পরিচয়, প্রেমের ফাঁদে ফেলে ২ নাবালিকার যৌন হেনস্তা! ধৃত অভিযুক্তরা
-
ঋতব্রত-সহ ১০ বিধায়কের পদ খারিজের আবেদন, সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল
-
স্কুলের ২২ লক্ষ টাকা তছরুপ! বাগদায় তৃণমূল প্রধানকে ‘ডিম থেরাপি’, ছেঁড়া হল জামা
-
নন্দীগ্রাম আসন ছাড়তে চেয়ে বেনুগোপালকে ফোন মমতার, জোটে নারাজ কংগ্রেস