Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬

ছাদ থেকে পড়ে গুরুতর আহত অভিনেতা চিন্ময় রায়, ভরতি হাসপাতালে

কেমন আছেন অভিনেতা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩০, ২০১৮, ২০:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩০, ২০১৮, ২০:৫৬

options
link
ছাদ থেকে পড়ে গুরুতর আহত অভিনেতা চিন্ময় রায়, ভরতি হাসপাতালে zoom
Advertisement

অভিরূপ দাস: বহুতল আবাসনের ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত অভিনেতা চিন্ময় রায়। ৭৮ বছর বয়সী অভিনেতা এদিন আচমকাই তাঁর গল্ফগ্রিনের পাঁচতলা আবাসনের ছাদ থেকে পড়ে যান। শনিবার ঘটনাটি ঘটে সন্ধ্যা ছ’টা নাগাদ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বাইপাসের আরএন টেগোর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

[মত দিল না বিশ্বভারতী, শান্তিনিকেতনে হচ্ছে না প্রিয়াঙ্কার ছবির শুটিং]

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মাথায় বেশ কয়েকটি আঘাতের পাশাপাশি হাতে ও পায়েও চোট লেগেছে তাঁর। এই মুহূর্তে হাসপাতালের জরুরি বিভাগে ভরতি রয়েছেন বর্ষিয়ান অভিনেতা। চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে দেখছেন। ইতিমধ্যেই অভিনেতার  মাথার সিটি স্ক্যান হয়েছে। অভিনেতার অবস্থা আশঙ্কাজনক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, চিন্ময় রায় কী করে আচমকা ছাদ থেকে পড়ে গেলেন, তা এখনও স্পষ্ট নয়। তবে সকলের এখন একটাই প্রার্থনা, চিকিৎসায় সাড়া দিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠুন তিনি।

[প্রথম দিনেই রেকর্ড ব্যবসা ‘সঞ্জু’র, ছাপিয়ে গেল সলমনের ‘রেস থ্রি’কে]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.