সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের জীবনে এখন ডাবল মজা। একদিকে ‘মুখার্জিদার বউ’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে, তার উপর প্রথমবার সন্তানের মা হতে চলেছেন তিনি। তাও রিয়েল লাইফে।
কনীনিকা বন্দ্যোপাধ্যায় যখন ‘অন্দরমহল’-এর শুটিং করছিলেন, তখনই সামনে আসে তাঁর মা হওয়ার খবর। শোনা যাচ্ছিল তিনি নাকি অন্তঃসত্ত্বা। তাই বিরতি নিয়েছেন ধারাবাহিক থেকে। একেবারে সন্তানের জন্ম দেওয়ার পর তিনি আবার কাজে ফিরবেন। তাই মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল ‘অন্দরমহল’-এর সম্প্রচার। কারণ তিনি ছিলেন ধারাবাহিকের মুখ্য চরিত্র। তাঁকে ছাড়া ধারাবাহিক এগিয়ে নিয়ে যাওয়ায় সমস্যা ছিল। কিন্তু সেবার খবর ছিল ভুয়ো। কনীনিকা অন্তঃসত্ত্বা ছিলেন না। তিনি ধারাবাহিকটি করতে রাজি হননি কারণ নির্মাতারা তাঁর থেকে আরও বেশি সময় চাইছিলেন। আর অভিনেত্রী তাতে নারাজ ছিলেন। এরপর তিনি পুরোপুরি সিনেমায় মনোনিবেশ করেন।
[ বন্ধুত্ব আর পরিচয় খোঁজার গল্প ‘মুখার্জিদার বউ’, মুক্তি পেল ট্রেলার ]
তবে এবার কিন্তু খবর মিথ্যে নয়। একশো শতাংশ সত্যি। কারণ, মা হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায় নিজেই। বলেছেন, তাঁর জীবনের নতুন অধ্যায় শুরু হল। এখন তাঁর ও তাঁর স্বামীর জীবনের লক্ষ্য এই সন্তান। দু’জনেই এখন সেদিকে মন দিয়েছেন। বাকি সব এখন গৌণ।
২০১৭ সালে বিয়ে করেন কনীনিকা। স্বর্ণ ব্যবসায়ী সুরজিৎ হরিকে বিয়ে করেন তিনি। ‘ষড়রিপু’ ছবির শুটিংয়ের সঙ্গে সুরজিতের সঙ্গে আলাপ হয় কনীনিকার। প্রেমপর্বের শুরু সেখান থেকেই। এরপর অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব দেন সুরজিৎ। না করেননি কনীনিকাও। বিয়ে করে নেন তাঁরা। সুরজিতের প্রথমপক্ষের এক ছেলে ছিল। তাঁর সঙ্গেও কনীনিকার সম্পর্ক বেশ ভাল।
[ আফগানদের বিরুদ্ধে রক্তক্ষয়ী লড়াই, মুক্তি পেল ‘কেশরী’র ট্রেলার ]
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের