সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্ন ছবিতে রাধিকা আপ্তে! আর সেই সিডি এখন দেদার বিকোচ্ছে কলকাতার বাজারে৷ চমকে ওঠার মতোই খবর!
একদিকে যখন বৃহস্পতিবার কিংবদন্তি আশা ভোঁসলের ৮৩ তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে তাঁরই গাওয়া জনপ্রিয় গানে ডান্স পারফরম্যান্সের প্রস্তুতি নিচ্ছেন বলিউডের এই অফবিট অভিনেত্রী, তখনও বিতর্ক পিছু ছাড়ছে না তাঁর৷ বারবার অনলাইনে ছবি ফাঁস হয়ে যাওয়া ও তা নিয়ে অনর্থক সমালোচনার শিকার হন তিনি৷ আর এবারের ঘটনা তো সবকিছুর ঊর্ধ্বে চলে গেল৷
কোনও পর্ন ছবিতে অভিনয় না করেও পর্ন হিসেবে বাজারে বিক্রি হচ্ছে রাধিকা আপ্তের সিডি৷ ঘটনা হল, সম্প্রতি তাঁর একটি নগ্ন ভিডিও নিয়ে নেটদুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছিল৷ যা আসলে ‘পার্চড’ ছবির একটি দৃশ্য৷ বলিউড ডিভা রাধিকা ও আদিল হুসেনের সেই ঘনিষ্ঠ দৃশ্যই পর্ন হিসেবে শহরের বাজারে বিকোচ্ছে৷ একটি ইংরাজি সংবাদ পত্রের খবর অন্তত এমনটাই৷

কয়েক বছর আগে ‘ছত্রাক’ ছবিতে অভিনেত্রী পাওলি দামের একটি নগ্ন দৃশ্য অনলাইনে ফাঁস হয়ে গিয়েছিল৷ এবার সেই একই ঘটনার শিকার হলেন রাধিকা৷ ‘পার্চড’ ছবিটি ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন চলচিত্র উৎসবে দেখানো হয়েছে৷ দারুণ প্রশংসাও কুড়িয়েছে ছবিটি৷ চলতি মাসের ২৩ তারিখ ভারতে মুক্তি পাওয়ার কথা রাধিকার বহু চর্চিত এই ছবি৷ কিন্তু তার আগেই পরিচালক লীনা যাদবের ছবির সিডি বাজারে এসে গিয়েছে৷ তাও আবার আনসেন্সরড ভার্সনটি৷ মাত্র ৯০ টাকা দিলেই ক্রেতারা সেই ছবির সিডি হাতে পাচ্ছেন৷

শাহিদ কাপুর অভিনীত ছবি ‘উড়তা পাঞ্জাব’ মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে গিয়েছিল৷ এবার একই সমস্যায় পড়ল ‘পার্চড’৷ স্বাভাবিকভাবেই ছবিটি ভারতে মুক্তির আগে এমন ঘটনায় অস্বস্তিতে পড়েছেন কলাকুশলীরা৷
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?