সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ অসুস্থ অভিনেতা দিলীপকুমার৷ তাঁকে ভর্তি করা হয়েছে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে৷
জানা যাচ্ছে, পায়ের ব্যাথায় কষ্ট পাচ্ছিলেন তিনি৷ গতকাল তাঁর ডান পা ফুলে যায়৷ বেশ জ্বরও ছিল অভিনেতার৷ এরপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা৷ বার্ধক্যজনিত কারণেই এই অসুস্থতা বলে জানা যাচ্ছে৷ বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন৷
তবে আগেও শ্বাসকষ্টের কারণে বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হয়েছিল তাঁকে৷ বয়সের কারণে বেশ দূর্বলও তিনি৷ সেটাই ভাবাচ্ছে চিকিৎসকদের৷ এমনিতে জ্বর ও পায়ের ব্যাথা তেমন সংকটজনক না হলেও, বার্ধ্যক্যের কথা মাথায় রেখেই সবরকম সতর্কতা নেওয়া হয়েছে৷
আগামী ১১ ডিসেম্বর ৯৪ বছরে পা দেবেন কিংবদন্তি এই অভিনেতা৷ তাঁর স্ত্রী অভিনেত্রী সায়রা বানু জানাচ্ছেন, রুটিন চেক আপের জন্য এমনিতেই তিনি অভিনেতাকে হাসপাতালে নিয়ে যেতেন৷ তবে পা ফুলে ওঠা ও তীব্র যন্ত্রণা হতে থাকায় কোনওরকম ঝুঁকি নেননি৷ কিংবদন্তি অভিনেতার সুস্থতা কামনায় শিল্পীমহল৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার