Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Asha Bhosle

‘স্মৃতিতে থাকবেন অমর হয়ে’, আশার প্রয়াণে শোকপ্রকাশ বাংলাদেশের রাষ্ট্রদূতের

Advertisement
আজ আশা নেই, ৯২-তে জীবনাবসান কিংবদন্তি সঙ্গীতশিল্পীর
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৬, ১৬:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৬, ১৬:৫৭

options
link
Advertisement
শেষ আপডেট: ১৬:৫৭

আগামিকাল সম্পন্ন হবে শেষকৃত্য

আগামিকাল মুম্বইয়ে শেষকৃত্য সম্পন্ন হবে সঙ্গীত জগতের নক্ষত্র আসা ভোঁসলের।

শেষ আপডেট: ১৬:০৩

শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মুর

আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'সঙ্গীত জগতে বিরাট শূন্যতা তৈরি হয়েছে। একজন শিল্পী হিসেবে নিজের শর্তেই জীবনযাপন করেছেন তিনি।'

Advertisement
শেষ আপডেট: ১৫:২৬

'আশা বেঁচে থাকবেন হৃদয়ে', শোকপ্রকাশ বাংলাদেশের রাষ্ট্রদূতের

আসা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লা। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'তিনি ভারতীয় হলেও সীমান্ত পারের লক্ষ লক্ষ মানুষ তাঁর গুণমুগ্ধ। আমাদের স্মৃতিতে তিনি অমর হয়ে থাকবেন।'

শেষ আপডেট: ১৫:০০

আশার প্রয়াণে শোকাহত প্রসেনজিৎ

প্রসেনজিৎ বলেন, "আশাজির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো ছিল। আমার পরিচালনায় একটি ছবিতে উনি গান গেয়েছিলেন। আমার মা ওঁর খুব বড় অনুরাগী ছিলেন। এত বড় অনুরাগী বোধহয় আর কেউ নেই। যে কোনও ভাষায় গানে একটা ট্রেন্ড সেট করেছিলেন। দূর থেকে শুনে বোঝা যেত যে তাঁর গান এটা। গানের জগতে আশাজি, লতাজি দুটো নাম। তাঁদের জীবনাবসান বড় ক্ষতি।"

শেষ আপডেট: ১৪:২৫

আশার প্রয়াণে শোকস্তব্ধ মোদি

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের মৃত্যুতে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'আমি মর্মাহত। বিশ্বজুড়ে অসংখ্য হৃদয় ছুঁয়ে গিয়েছে তাঁর গান। কয়েক দশক ধরে আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন তিনি।'

শেষ আপডেট: ১৪:০১

আশা ভোঁসলের সাফল্যের একাধিক নজির রয়েছে ব্যবসায়ীক ক্ষেত্রেও

প্লে-ব্যাক শিল্পী হিসাবে তাঁর গাওয়া গান যে সময় রমরমিয়ে চলছে, তাঁর অ্যালবামের গান যখন শ্রোতাদের মুখে মুখে, তখন থেকেই তিনি গানের পাশাপাশি মন দিয়েছিলেন ব্যবসায়। সুগায়িকা হওয়ার পাশাপাশি আশার রন্ধনশিল্প নিয়েও বহু আলোচনা শোনা যায়। আসলে তিনি রান্না করতে পছন্দ করতেন। সেই পছন্দকেই তিনি ব্যবসার কাছে লাগান। ২০০২ সালে তিনি দুবাইয়ে একটি রেস্তরাঁর চেইন খোলেন। সেই রেস্তরাঁ চেইনের নাম তিনি দেন Asha’s। পরে সেই রেস্তরাঁ চেইনের আউটলেট ছড়িয়ে যায় বিশ্বের বিভিন্ন প্রান্তে। সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, বাহরিনে তাঁর রেস্তরাঁর আউটলেট রয়েছে। ম্যাঞ্চেস্টার, বার্মিংহামের মতো শহরেও তাঁর রেস্তরাঁর আউটলেট রয়েছে।

শেষ আপডেট: ১৩:৫৫

'গানের মধ্যে বাঁচবেন আশা', বলছেন ঊষা

আশা ভোঁসলের মতোই বহুমুখী প্রতিভার অধিকারী সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ। আশাজির মতো তিনিও নানা ভাষায় রেকর্ড সংখ্যক গান রেকর্ড করেছেন। ‘সুরসাধিকা’ প্রয়াণে তাঁর প্রতিক্রিয়া, “আশা ভোঁসলে সিনেমা থেকে সঙ্গীতের দুনিয়া – সবক্ষেত্রকে সমৃদ্ধ করেছেন। শুধু বলিউডের ছবিতেই নয়, বাংলাতেও প্রচুর গান গেয়েছেন। ওঁর পুজোর গান আজও লোকমুখে ফেরে। আমরা প্রত্যেকে আশা ভোঁসেলের অন্ধ ভক্ত। ওঁর মতো একজন বহুমুখী প্রতিভাসম্পন্ন শিল্পীকে হারানো সঙ্গীতের দুনিয়ায় বিরাট ক্ষতি। আশাজির ‘দম মারো দম’ ছাড়া আমার কোনও প্রোগ্রাম হয় না। সঙ্গীত কোনওদিন ফুরিয়ে যায় না। গানের মাধ্যমেই তিনি আমাদের মধ্যে চিরদিন বেঁচে থাকবেন। ওঁর আত্মার শান্তি কামনা করছি।”

শেষ আপডেট: ১৩:৩৪

‘অপূরণীয় ক্ষতি’র কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন হৈমন্তী, শুভমিতারা

আশা ভোঁসলের মতো মহীরূহের ছায়াটা হঠাৎ করে মাথার উপর থেকে সরে যাওয়ায় অসহায় বোধ করছেন হৈমন্তী শুক্লা, শুভমিতা বন্দ্যোপাধ্যায়রা। আপনজন হারানোর কথা বলতে বলতে কেঁদে ফেললেন হৈমন্তী শুক্লা।

হৈমন্তী শুক্লা জানালেন, ”উনি তো শুধু প্লেব্যাক করতেন না।গানের কোন কথা কী অর্থ, তা জানতে চাইতেন। কোন দৃশ্যে গানটি ব্যবহৃত হবে, তা স্পষ্ট বুঝে নিতেন। একেবারে ছবির মতো সবটা তাঁর কাছে পরিষ্কার হয়ে যেত। আর তাই তাঁর গলায় গানগুলো এত জীবন্ত হয়ে উঠত। আমরা সুরের আলোয় ভেসে যেতাম যেন!”

শেষ আপডেট: ১৩:১২

শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

আশা ভোঁসলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিজের এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, 'আমি শোকাহত। প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ে রাজত্ব করেছেন তিনি।'

শেষ আপডেট: ১২:৫১

সুরলোক ছেড়ে পরলোকে আশা

রবিবাসরীয় সকালে সঙ্গীতের দুনিয়ায় শোকের ছায়া। জীবনাবসান কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের। মুম্বই ব্রিচ ক্যান্ডি হাসপতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর প্রয়াণে অবসান ঘটল একটি যুগের। ১১ এপ্রিল শনিবার সন্ধ্যায় বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.