দর্শক, অনুরাগীদের পাখির চোখ আপাতত ২০২৭ সালের সাধারণতন্ত্র দিবসের দিকে। কারণ সেসময়েই মুক্তি পাচ্ছে সঞ্জয় লীলা বনশালির ত্রিকোণ প্রেমের মেগাবাজেট সিনেম্যাটিক মহাকাব্য। ইতিমধ্যেই রণবীর কাপুর, আলিয়া ভাটের ‘লাভ অ্যান্ড ওয়ার’ লুকে দর্শকমহলের উন্মাদনার পারদ তুঙ্গে। এমন আবহেই বনশালির পিরিয়ড ড্রামার সেট থেকে ফাঁস হয়েছে আলিয়ার (Alia Bhatt) ক্যাবারে নাচের এক দৃশ্য। যে হাইভোল্টজ সিকোয়েন্স ইতিমধ্যেই চর্চার শিরোনামে। আর আলিয়াকে এহেন ‘ক্যাবারে ক্যুইন’ অবতারে দেখে প্রশংসায় পঞ্চমুখ খোদ জিনাত আমন (Zeenat Aman)।
কাপুরবধূর রেট্রো লুকে ‘ক্লিন বোল্ড’ জিনাত আমনও। সাত-আটের দশকে যিনি বলিউড ইন্ডাস্ট্রির নায়িকাদের সনাতনী ভাবমূর্তিতে এক যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন ‘হরে রাম হরে কৃষ্ণ’, ‘সত্যম শিবম সুন্দরম’, ‘ডন’- এর মতো আইকনিক চরিত্রগুলির সুবাদে।
আরও পড়ুন:

শুক্রবার আলিয়া ভাটের ‘লাভ অ্যান্ড ওয়ার’ লুক প্রকাশ্যে এনে বনশালি যে ‘বিগ ফ্রাইডে’ চমক দিয়েছেন, তা বলাই বাহুল্য। যেখানে বোল্ড মেজাজে কাপুরবধূ রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছেন! রাজকীয় ভঙ্গি আর আভিজাত্যের মিশেলে বনশালির পিরিয়ড ড্রামায় আলিয়া ভাট যে নিঃসন্দেহে এক সারপ্রাইজ, তা হলফ করে বলাই যায়। আসলে ‘গাঙ্গুবাঈ’ হোক বা ‘আলফা’কন্যা কিংবা ক্যাবারে ডান্সার, বরাবর নিজেকে ভেঙেচুরে দক্ষ অভিনেত্রীর ছাপ রেখেছেন করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’। এবার ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। কাপুরবধূর রেট্রো লুকে ‘ক্লিন বোল্ড’ জিনাত আমনও। সাত-আটের দশকে যিনি বলিউড ইন্ডাস্ট্রির নায়িকাদের সনাতনী ভাবমূর্তিতে এক যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন ‘হরে রাম হরে কৃষ্ণ’, ‘সত্যম শিবম সুন্দরম’, ‘ডন’- এর মতো আইকনিক চরিত্রগুলির সুবাদে।
খোদ জিনাত আমনের এহেন প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত আলিয়া ভাটও। কারণ রেট্রো ক্যাবারে ডান্সার হিসেবে অভিনয়ের সময়ে নায়িকার অন্যতম অনুপ্রেরণা ছিলেন জিনাত।
Let’s agree I’ve fixed it pic.twitter.com/qjQLZNpqIi
— ♪💿✮˚.⋆ (@bollylogy) September 25, 2026

প্রবীণ অভিনেত্রীর মন্তব্য, ‘বাহ, সঞ্জয় লীলা বনশালি তো এক ‘শো-গার্ল’কে সামনে নিয়ে এলেন। দুর্দান্ত!’ খোদ জিনাত আমনের এহেন প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত আলিয়া ভাটও। কারণ রেট্রো ক্যাবারে ডান্সার হিসেবে অভিনয়ের সময়ে নায়িকার অন্যতম অনুপ্রেরণা ছিলেন জিনাত। অতঃপর প্রবীণ নায়িকার তরফে সার্টিফিকেট পেয়ে আহ্লাদে আটখানা আলিয়াও। কাপুরবধূও পালটা ধন্যবাদ জানিয়েছেন তাঁকে। আলিয়ার মন্তব্য, ‘অনেক ধন্যবাদ, জিনাত ম্যাম। এই সিকোয়েন্স শুটের সময়ে সেটেও অসংখ্যবার আপনার কথা হয়েছে, তাই আপনার তরফে এহেন প্রশংসা আমার কাছে পরমপ্রাপ্তি।’

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দিব্যাঙ্গ যুবতীকে ধর্ষণের চেষ্টা বাংলাদেশে! আটক মসজিদের ইমাম
-
নন্দীগ্রামের সংখ্যালঘুদের ‘বন্ধুত্ব’ বার্তা শুভেন্দুর, কেন ভবানীপুর ছাড়েননি? দিলেন ব্যাখ্যা
-
ডায়েট-জিমে কসরতের ফুরসত নেই? এই বিশেষ কৌশলে শাড়িতে দেখাবে স্লিম
-
‘পরীক্ষা ভালো দিয়েছি বলেই বিশ্বাস’, ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ মুক্তির আগে আত্মবিশ্বাসী যিশু
-
মায়াবি নীল চোখ, ৫৫৬ কিমি পাড়ি দিয়ে দেরাদুন পৌঁছল বিরল সাদা বাঘ ‘তেজস’