Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

মুসলিম হওয়া কোনও অপরাধ নয়, দেখিয়ে দিলেন অস্কারজয়ী মাহেরশালা

মার্কিন মুলুকে সংখ্যালঘু হওয়া যে কতটা কষ্টকর, তা হাড়ে হাড়ে টের পেয়েছিলেন অভিনেতা৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০১৭, ১৪:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০১৭, ১৪:৪৫

options
link
মুসলিম হওয়া কোনও অপরাধ নয়, দেখিয়ে দিলেন অস্কারজয়ী মাহেরশালা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যাশা তাঁকে ঘিরেই সবচেয়ে বেশি ছিল৷ তাও মনের কোনে আশঙ্কার কালো মেঘ জমা হয়েছিল৷ সব আশঙ্কা কাটিয়ে যেন নতুন সূর্যোদয় হল অস্কারের মঞ্চে প্রথম মুসলিম অভিনেতা হিসেবে অস্কার হাতে তুলে নিলেন মাহেরশালা আলি৷ হারিয়েছেন দেব প্যাটেল, জেফ ব্রিজেস, মাইকেল শ্যাননের মতো অভিনেতাদের৷

‘মুনলাইট’ নিয়ে বিড়ম্বনায় ক্ষমা চাইল প্রাইস ওয়াটারহাউস

Advertisement

৪৩ বছর বয়সে ইতিহাসে ঠাঁই পেলেন মাহেরশালা৷ আগেও অ্যাকাডেমি অ্যাওয়ার্ড উঠেছে মুসলিম প্রতিযোগীর হাতে৷ কিন্তু তা কলাকুশলীর ক্যাটাগরিতে৷ অভিনয়ের জন্য এই প্রথম অস্কার হাতে তুললেন আলি৷


হারল ‘লা লা ল্যান্ড’, বিভ্রান্তির মঞ্চে অস্কারে সেরা ‘মুনলাইট’

মার্কিন মুলুকের মুসলিম বাসিন্দা হিসেবে জীবনটা খুব একটা সুখের ছিল না আলির৷ বিশেষ করে ৯/১১-এর হামলার পর৷ এক সাক্ষাৎকারে আলি জানিয়েছিলেন, টুইন টাওয়ারের ঘটনার পর এফবিআই-এর ওয়াচলিস্টে ছিলেন তিনি৷ রীতিমতো জেরা করা হয়েছে তাঁকে৷ শুনতে হয়েছে খোঁটা৷ কোথায় বন্দুক আছে জি়জ্ঞেস তাও জিজ্ঞেস করা হয়েছে৷ কিন্তু আমেরিকায় এটা নতুন নয়৷ সবই গা সওয়া হয়ে গিয়েছে বলে জানান অভিনেতা৷ তাই বোধহয় মায়ামিতে জুয়ানের লড়াইটা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তিনি৷


অস্কারের রেড কার্পেটে নজর কাড়লেন পিগি চপস

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.