সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই সবে নায়িকা পূজা হেগড়েকে জনসমক্ষে এনে ছবির প্রচার শুরু করেছিলেন৷ এর মধ্যেই নতুন ছবি ‘মহেঞ্জো দারো’র চিত্রনাট্য চুরির অভিযোগ উঠল পরিচালক-প্রযোজক আশুতোষ গোয়াড়িকর৷ অভিযোগকারী জনৈক অক্ষয়াদিত্য লামা৷
অক্ষয়াদিত্যের দাবি, ১৯৯৫ সালে তিনি ‘মহেঞ্জো দারো’র চিত্রনাট্য লিখেছিলেন৷ সেই সম্বল নিয়েই ১৯৯৭ সালে মুম্বই এসেছিলেন ফিল্ম-টেলিভিশনের দুনিয়ায় কাজ পাওয়ার আশায়৷ অন্যান্যদের মতো আশুতোষকেও চিত্রনাট্য শোনান তিনি৷ ২০১০ সালে যখন শোনেন হৃতিক রোশন ও পূজা হেগড়েকে নিয়ে আশুতোষ ‘মহেঞ্জো দারো’ নামে সিনেমা বানাচ্ছেন৷ বিষয়টি জানিয়ে পরিচালককে মেলও করেন অক্ষয়াদিত্য৷ কিন্তু, কোনও উত্তর পাননি৷
শেষমেশ আশুতোষের বিরুদ্ধে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হন তিনি৷ ১২ জুলাই ছিল এই মামলার প্রথম শুনানি৷ পরবর্তী শুনানি ২৬ জুলাই৷ মামলা শুনানির উপরেই নির্ভর করবে হৃতিকের সিনেমার মুক্তির ভাগ্য৷
সর্বশেষ খবর
-
একরত্তির সঙ্গে সেলফি, তারপরই ১১ মাসের মেয়েকে সেতু থেকে যমুনায় ছুড়ে ফেলে দিল বাবা!
-
বাদ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবস উদযাপনে সুন্দরবনে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
-
‘যতই আসুক বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা’, শুভশ্রীকে আগলে অতীত প্রেম উসকালেন দেব!
-
আচমকা বন্ধ ‘ককরোচ’দের ইনস্টাগ্রাম! কী বললেন ‘আরশোলা’ প্রধান দীপকে?
-
স্বাধীনতা দিবসেও বাদ গেল না ‘ডিমথেরাপি’, হাওড়ায় তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই উল্লাস!