সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইশ গজে তিনি অপ্রতিরোধ্য৷ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ৫০ ওভারের বিশ্বকাপ, আইপিএল থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি, সবই রয়েছে তাঁর ঝুলিতে৷ এবার মাঠের বাইরেও নজির গড়লেন মহেন্দ্র সিং ধোনি৷ বাকি সব বায়োপিককে টেক্কা দিয়ে রেকর্ড অঙ্কের ব্যবসা করল ক্যাপ্টেন কুলের আত্মজীবনী, ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি৷’
চলতি বছর ৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল পরিচালক নীরজ পাণ্ডের এই ছবি৷ ধোনির জীবনের অজানা কাহিনি জানতে মুখিয়ে ছিলেন তাঁর ভক্তরা৷ তাই প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহগুলি ছিল হাউসফুল৷ তার উপর পুজোর মরশুমে ছুটির মেজাজে রয়েছে আম আদমি৷ ফলে সিনেমা হলে ধোনিরূপী সুশান্ত সিং রাজপুতকে দেখার সুযোগ হাতছাড়া করেননি কেউই৷ আর সেই সুবাদে মুক্তির পর থেকে এখনও পর্যন্ত ১১৬.৯১ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই বলি-ছবি৷
ফক্স স্টার স্টুডিওর সিইও বিজয় সিং জানান, “ভারতে যতগুলি বায়োপিক তৈরি হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করেছে ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি৷’ মাহির প্রতি দর্শকদের ভালবাসা ঠিক কতটা, এখানেই তার প্রমাণ মিলল৷ ছবিটি সুপারহিট করে তোলার জন্য ধোনি ভক্ত ও সিনেমাপ্রেমীদের ধন্যবাদ জানাই৷”
পুজোর মরশুমে ‘মিরজিয়া’, ‘তুতাক তুতাক তুতিয়া’র মতো ছবিগুলিও মুক্তি পেয়েছে৷ তা সত্ত্বেও ধোনির বায়োপিক দেখার আগ্রহে এতটুকু ভাটা পড়েনি৷ মেরি কম, মিলখা সিংদের পিছনে ফেলে দেশের বক্স অফিসেও বাজিমাত করল সেই ক্রিকেটই৷
সর্বশেষ খবর
-
‘কে অধিকার দিয়েছে জীবন নিয়ে খেলার?’ বেআইনি নির্মাণ কাণ্ডে ২৭ জনকে ব্ল্যাকলিস্টের হুঁশিয়ারি অগ্নিমিত্রার
-
চোখ খোলা, শরীর থমকে! ‘জম্বি ড্রাগে’ মানুষ কি সত্যিই ‘জম্বি’ হয়ে যায়?
-
বঙ্গবিভূষণ কেড়ে নেওয়ার পরেও নেতাজি নিয়ে মন্তব্যে আপসোস নেই! কী ব্যাখ্যা অনন্ত মহারাজের?
-
ভারতের ভূখণ্ড নিজেদের বলে দাবি নেপালের! প্রমাণ কই? বলেন্দ্র সরকার বলল, কাগজ নেই
-
মহিলাদের বছরে ৫০ হাজার, নির্বাচনের মুখে যোগীরাজ্যে নয়া প্রকল্প! ‘ভোট কেনার চেষ্টা’, তোপ অখিলেশের