সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আকাশে যতই মেঘ ঘনিয়ে আসুক না কেন, সূর্য ওঠা কেউ আটকাতে পারবে না।’- সূর্যের সেই তেজ নিয়েই ‘বস’ ছবির সিক্যুয়েলে স্বমহিমায় ফিরলেন জিৎ। টানটান উত্তেজনা, রাজনীতির ঘনঘটা, লক্ষ্যপূরণের স্বপ্ন আর ভালবাসার ছোঁয়া। এক কথায় বিনোদনের প্যাকেজ নিয়ে ইদে বড়পর্দা কাঁপাতে আসছে জিৎ অভিনীত ‘বস ২’। শুক্রবার মুক্তি পেল ছবির ট্রেলার। যেখানে একদিকে অ্যাংরি ইয়ং ম্যান জিতের তেজ আর গাম্ভীর্য নজর কাড়ছে, তেমনই ধরা পড়ছে তাঁর রোম্যান্টিক দিকটিও।
ইতিমধ্যেই ৩৬০ ডিগ্রি পোস্টার প্রকাশ করে বাংলা ছবির দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে এই ছবি। টলিউডে এমন পোস্টার এই প্রথমবার প্রকাশ পেল Klarus media-র হাত ধরে। এই ছবির ডিজিটাল পার্টনার Klarus media, যাদের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে সেই পোস্টার। প্রসঙ্গত, Klarus media কলকাতার ডিজিটাল মহলে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। জিতের এই আপমাপিং ছবির ট্রেলার-সহ সমস্ত আপডেট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া দায়িত্বে তারাই।
[বাস্তব থেকে অনুপ্রাণিত ছবি কাল্পনিক হতে পারে? শহরে এসে প্রশ্ন ইরফানের]
ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এছাড়াও অভিনয় করেছেন কৌশিক সেন, বাংলাদেশি নায়িকা নুসরত ফারিয়া-সহ অনেকে। মূলত মুম্বইতেই ছবির বেশিরভাগ দৃশ্যের শুটিং হয়েছে। টলিপাড়ার শুভশ্রীর সঙ্গে অনস্ক্রিন রসায়নও জমে উঠেছে। বলিউডের মতো এখন টলিউডেও সিক্যুয়েলের ট্রেন্ড শুরু হয়েছে। ‘ক্রস কানেকশন টু’, ‘পাগলু টু’ ছবিগুলি বক্স অফিসে ভাল ব্যবসাও করেছে। এবার সিক্যুয়েলে ফিরতে চলেছেন টলি অভিনেতা জিৎ। ২০১৩ সালে তাঁর ‘বস’ ছবিটি সুপারহিট হয়েছিল। তাই এবারের ছবি নিয়েও বেশ আশাবাদী পরিচালক বাবা যাদব। পরিচালক জানিয়েছিলেন, ‘বস: বর্ন টু রুল’ ছবিটি ঠিক যেখানে শেষ হয়েছিল, ‘বস ২’-এর গল্প সেখান থেকেই শুরু হবে। নতুন ছবির
কাহিনি কোনও দেশি বা বিদেশি ছবি থেকে নেওয়া নয় বলেও জানিয়েছেন। দেখে নিন সদ্য মুক্তি পাওয়া ছবির ট্রেলার।
সর্বশেষ খবর
-
স্বস্তির খবর টিম ইন্ডিয়ার জন্য, ফিটনেস পরীক্ষায় পাশ কোহলি, খেলবেন ইংল্যান্ড সিরিজ
-
চার মাসের সন্তান আবেগই, হাই কোর্টে অদিতির আগাম জামিন মিললেও গ্রেপ্তারের শঙ্কা দেবরাজের
-
চলন্ত লোকালে কুপিয়ে খুন! দেহ কামরায় ফেলে পালাল খুনি, ভয়ে কাঁপছেন যাত্রীরা
-
আপাতত বন্ধ নির্মাণ, স্ক্যানারে তৃণমূল আমলে পাশ হওয়া বিল্ডিং প্ল্যান, তারাতলা বিপর্যয়ে ‘অ্যাকশন’ শুভেন্দুর
-
গুরুদ্বার দখল, পণবন্দি পুণ্যার্থী! পুলিশের সামনে ‘বিজয় মিছিল’ নিহাঙ্গ শিখদের, তুঙ্গে বিতর্ক