সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলিয়া ভাটকে পাচার করছে রণবীর সিং৷ রনবীর কাপুর পুরো ব্যাপারটা দেখছে৷ ওদিকে আবার কঙ্গনার চাইতে প্রিয়াঙ্কা, ক্যাটরিনার দাম বেশি৷ এই তো সেদিন এক পার্টিতে অনুষ্কা শর্মা, নার্গিস ফকরি ধরা পড়েছে৷ ভাবছেন কী ভুলভাল লিখছি? মোটেও না! এ হল মুম্বই পুলিশের সাংকেতিক ভাষা৷ যা নিষিদ্ধ মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে তাঁরা ব্যবহার করে৷ যেখানে –
রনবীর সিং – মাদক পাচারকারী
রনবীর কাপুর – পাচারের কাজ সঞ্চালনার দায়িত্বে
আলিয়া ভাট – কোকেন
কঙ্গনা রানাউত – আফিম
ক্যাটরিনা কাইফ – হেরোইন
প্রিয়াঙ্কা চোপড়া – এলএসডি
অনুষ্কা শর্মা – হ্যাশ
নার্গিস ফকরি – নিষিদ্ধ এক্সট্যাসি মাদক
এতো ছিল নমুনা মাত্র৷ এভাবেই প্রত্যেক বলিউড তারকার নাম বিভিন্ন অভিযানে সাংকেতিক নাম হিসেবে ব্যবহার করে থাকে মুম্বই ক্রাইমব্রাঞ্চ৷ সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে ফাঁস করা হয়েছে এই তথ্য৷ সংবাদমাধ্যমের দাবি, শুধু তারকা নয় বিভিন্ন বলিউড ছবির নামে অভিযানের নাম দেওয়া হয়৷ মুম্বইয়ে মাদক পাচারকারীদের বাড়বাড়ন্ত রুখতেই এই কৌশল অবলম্বন করেছে মুম্বই পুলিশ৷ খোলা হয়েছে হেল্প লাইন নম্বরও৷ যাতে ফোন করে নিষিদ্ধ মাদক পাচারের বিরুদ্ধে খবর দেওয়া যেতে পারে৷
সর্বশেষ খবর
-
উদয়নের জামিনে আপত্তি নেই! বিচারকের সামনেই বয়ান বদলে কী বললেন অভিযোগকারী?
-
বঙ্গে চালু ‘কৃষি সখী’ প্রকল্প! মহিলাদের দেওয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ, কীভাবে হবে কাজ?
-
বাংলার তাঁতে ‘বন্দে মাতরম’, শাড়িতে দেশপ্রেমের গল্প বুনলেন রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত শিল্পী
-
৮০তম স্বাধীনতা দিবসে মন্মথপুরে ছাত্রছাত্রীদের সংবর্ধনা, সম্মানিত গ্রামের পুজো কমিটি
-
জন্মের পরই সদ্যোজাতর মুখ দেখালেন, কার মতো দেখতে হল পূজার দ্বিতীয় সন্তান?