সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা বোধহয় নেহাতই খারাপ যাচ্ছে নারগিস ফকরির৷ ক’দিন আগেই উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে ইতি পড়েছিল৷ কিন্তু এবার পড়লেন বড়সড় আর্থিক ধাক্কার মুখে৷ ক্রেডিট কার্ড প্রতারণার শিকার হলেন তিনি৷ খোয়া গেল প্রায় ৬ লক্ষ টাকা৷
কিছুদিন আগেই শোনা গিয়েছিল বলিপাড়ায় নার্গিসের প্রেমিক উদয় চোপড়া নাকি তার সঙ্গে প্রতারণা করেছেন৷ তবে সম্পর্কের ব্যাপার নিজের মতো করে সামলে নিয়েছিলেন তাঁরা দু’জন৷ এবার আরও বড় প্রতারণার শিকার হলেন, তাঁর ক্রেডিট কার্ড থেকে প্রায় ৬ লক্ষ টাকা তোলা হয়েছে অজ্ঞাতসারেই৷ ১৪টি লেনদেনে তোলা হয়েছে এই টাকা এবং পুরোটাই হয়েছে আমেরিকায়৷ মঙ্গলবার এই ঘটনায় জুহু থানায় অভিযোগ দায়ের করেন তিনি৷
পুলিশের অনুমান, তাঁর কার্ডের ক্লোন তৈরি করে, যাবতীয় তথ্য চুরি করে কেউ প্রতারণা করেছেন তাঁর সঙ্গে৷ অনলাইনে প্রতারণা হয়েছে মনে করা হচ্ছে৷ পুরো টাকাটাই তুলে নেওয়া হয়েছে, কোনও কেনাকাটা করে খরচ করা হয়নি৷ মেসেজ দেখে নার্গিস বুঝতে পারেন তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়েছে৷ কিন্তু এতবার ট্রানজাকশন হওয়া সত্ত্বেও কেন ব্যাঙ্ক কোনও সন্দেহ করল না তা নিয়ে প্রশ্ন উঠছে৷ ওই বেসরকারি ব্যাঙ্কের আধিকারিকদের এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে৷ পুরো ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
বায়ুসেনা আধিকারিকের স্ত্রীকে ধর্ষণ, বলপূর্বক ধর্মবদল! অবশেষে গ্রেপ্তার অভিযুক্ত মৌলবী
-
অবশেষে দেখা মিলল অরূপের, গড়হাজিরার হ্যাটট্রিকের পর থানায় প্রাক্তন মন্ত্রী
-
বর্ষার আগে হাওড়া শহরের সব নালা পরিষ্কার! বিদ্যুৎস্পৃষ্ট রুখতে পদক্ষেপের আশ্বাস মন্ত্রী অগ্নিমিত্রার
-
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্কে চিঠি ‘কোষাধ্যক্ষ’ অরূপের, দিদির ‘বিশ্বাস’ ভাঙলেন তিনিও?
-
টলিউডের উন্নয়নে নয়া কমিটিতেও ঠাঁই দেবের, হিরণের খোঁচা, ‘সৌজন্যের রাজনীতি শিখুন!’