সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মের আগে থেকেই তাঁকে নিয়ে মানুষের কৌতুহলের অন্ত ছিল না৷ জন্মের পরও সেই উৎসাহে খুব একটা ভাটা পড়েনি৷ হ্যাঁ, নাম নিয়ে তর্ক-বিতর্ক প্রচুর হয়েছে৷ কিন্তু বলিউডের নবাব পরিবারের কনিষ্ঠতম সদস্যটির একটি ঝলক দেখার জন্য কমবেশি সকলেই ওৎ পেতে বসেছিলেন৷ আবদার কিছুটা হলেও মিটিয়েছিলেন সইফিনা৷ কিন্তু সে ছিল তৃষ্ণার মুখে মাত্র এক বিন্দু জলের মতো৷ দূর থেকেই সেটুকু দেখে কতটুকুই বা স্বাদ মেটে? সোশ্যাল মিডিয়াতেও বেশ কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে৷ তবে আসল না নকল বোঝার উপায় নেই৷
গ্র্যামির মঞ্চে ঝড় তুললেন গর্ভবতী বেয়ন্সে
সম্প্রতি এক সাক্ষাৎকারে বেবো ইঙ্গিত দিয়েছিলেন, তৈমুর আলি খান নাকি নবাবি আভিজাত্য নিয়েই জন্মেছে৷ এবং নিরক্ষরেখার এপারে তাঁর সন্তানই সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ৷ করিনার সেই কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে এই সাম্প্রতিক ছবিতে৷ যা সোশ্যাল সাইটে আপলোড হয়েছে করিনার একটি ফ্যান পেজ মারফত৷ দেখুন সেই ছবি-
গ্র্যামি জিতে বিশ্বের মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করলেন তবলাবাদক সন্দীপ
আসল না নকল, তার প্রমাণ এই ছবির ক্ষেত্রে অবশ্য মেলেনি৷ তবে ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে তৈমুরের এই ছবি৷ আর এটাই যদি আসল ছবি হয়, তাহলে সত্যিই গ্ল্যামারে অনেককেই টক্কর দেবে নবাব পুত্তুর৷
চেনা মানুষের অচেনা মুখোশের কাহিনি নিয়ে আসছে ‘ছদ্মবেশী’
সর্বশেষ খবর
-
গভীর রাতে আবাসনের সুইমিং পুলে ছাত্রীর দেহ! ‘খুন’ নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ
-
এবার শত্রুকে ‘অন্ধ’ করে আক্রমণ! ভারতীয় সেনার রণকৌশলে বিরাট বদল
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা