সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি গর্ভবতী৷ এ সময় সকলেই সাবধানে থাকেন৷ কিন্তু তিনি তো বেয়ন্সে৷ আর তাই জানেন সাবধানতা মেনেই কী করে ঝড় তুলতে হয় গর্ভবতী অবস্থাতেও৷ তা করার জন্য বেছে নিয়েছিলেন গ্র্যামির মঞ্চটিকেই৷ বেয়ন্সের সেই ‘চেয়ার অ্যাক্ট’ এখন আলোচনার বিষয় নেটদুনিয়ায়৷
৫৯ তম গ্র্যামির আসরে ন’টি মনোনয়ন পেয়েছিলেন বেয়ন্সে৷ তার কয়েকটি এসেছে তাঁর ঝুলিতেও৷ তবে পুরস্কারের নিরিখে বাজিমাত করে গিয়েছেন অ্যাডেলে৷ পেয়েছেন পাঁচটি গ্র্যামি৷ যেখানে রয়েছে সং অফ দ্য ইয়ার ও অ্যালবাম অফ দ্য ইয়ারের মতো শীর্ষ খেতাব৷

অন্যদিকে বেয়ন্সে জিতে নিয়েছেন বেস্ট মিউজিক ভিডিও ও বেস্ট কনটেমপোরারি অ্যালবামের খেতাব৷ কিন্তু পুরস্কারের বাইরে গ্র্যামির মঞ্চে অপেক্ষা করে থাকে আরও অনেক চমক৷ এবার সেখান থেকেই প্রচারের সবটুকু আলো নিজের দিকে ঘুরিয়ে নিলেন বেয়ন্সে৷
Beyoncé, Blue & Miss Tina 🔥 #GRAMMYs pic.twitter.com/qwpC3VLN8P
— BEYONCÉ LEGION (@Bey_Legion) February 13, 2017
গর্ভবতী হয়েও তিনি যেভাবে পারফর্ম করলেন, তা বিস্মিত করেছে দর্শকদের৷ তবে হতবাক করে দিয়েছে তাঁর চেয়ার অ্যাক্ট৷ উপস্থিত সকলেই সে মুহূর্তে প্রায় নির্বাক প্রহর গুনছিলেন৷ যে ভিডিও দেখে চমকে উঠেছেন নেটিজেনরাও৷
That Beyonce performance was HONESTLY and TRULY a work of art. pic.twitter.com/Vmcv9pO3dV
— Erika Florita (@ErikaFlorita) February 13, 2017
তবে পোশাকে যদি কেউ নজর কেড়ে থাকেন তবে তিনি লেডি গাগা৷ বরাবরই হটকে পোশাক পরে চমকে দেন৷ সেই চমক ছিল এবারের গ্র্যামির রেড কার্পেটেও৷

সর্বশেষ খবর
-
রাজনৈতিক ক্যাডার হবেন না অফিসাররা! তৃণমূলকে বিঁধে রাজনীতিমুক্ত প্রশাসন গড়ার বার্তা শুভেন্দুর
-
৬ মাস ধরে শারীরিক পরিবর্তন, বদলে গেল যৌনাঙ্গ, একদিন কিশোর হয়ে গেল কিশোরী!
-
সম্মানের মঞ্চে গবেষণার বার্তা, মুখ্যমন্ত্রীর আন্তরিকতায় আপ্লুত ডা. সুকুমার মুখোপাধ্যায়
-
প্রাক্তন বিধায়কের ছেলের কার্যালয়ে উদ্ধার ৮০ রাউন্ড কার্তুজ, ইসিএলের নথি! সতর্ক করেছিলেন মমতাও
-
পুরুষের ঘামেই নারীর রূপচর্চা! প্রাচীন রোমে মহিলাদের ‘আসক্তি’র নেপথ্য রহস্য কী?