সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীরজ পাণ্ডে পরিচালিত ‘বেবি’ সিনেমাটি দর্শক এবং সিনে ক্রিটিক উভয়েরই প্রশংসা কুড়িয়েছিল৷ সিনেমায় অক্ষয় কুমারের অভিনয়ও দর্শকদের নজর কেড়েছিল৷ আর ছবির সাফল্যের পরেই পরিচালক সিদ্ধান্ত নিয়েছিলেন, সিনেমার সিক্যুয়েল তৈরি করা হবে৷
আর ‘বেবি ২’ ছবিটি তৈরি করা নিয়ে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন পরিচালক৷ আর ছবিতে অক্ষয় কুমার অভিনয় করতে চলেছেন, সেই বিষয়েও প্রাথমিকভাবে জানা গিয়েছে৷
কিন্তু বেবির সিক্যুয়েলে খিলাড়ি কুমারকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবেনা বলে জানা গিয়েছে৷ কিন্তু কে ছবিতে অক্ষয়কে রিপ্লেস করতে পারেন? অক্ষয় এবং নীরজ নাকি ঠিক করেছেন, তাঁদের আগামী প্রজেক্টে কোনও অভিনেতা নন, এক অভিনেত্রী মুখ্য চরিত্রে অভিনয় করবেন৷ অর্থাৎ সিনেমাতে অক্ষয়কে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গেলেও, প্রোটাগনিস্ট হবেন একজন অভিনেত্রী৷
কিন্তু কে তিনি?
‘বেবি’-তে স্বল্প চরিত্রে অভিনয় করতে দেখা গেছিল দক্ষিণী অভিনেত্রী তাপসি পান্নুকে৷ কানাঘুষো শোনা যাচ্ছে, তাপসির কাজে মুগ্ধ হয়েছেন অক্ষয়৷ আর তাই তাঁদের আগামী ছবিতে তাপসিকেই মুখ্য ভূমিকায় রাখতে চাইছেন তিনি৷ সেই বিষয়ে পরিচালককে জানিয়েছেনও তিনি৷
তবে কি একের পর এক বড় প্রজেক্টে কাজ করে বলিউডে নিজের জায়গা পাকা করে নিচ্ছেন তাপসি?
সর্বশেষ খবর
-
কুলপিতে তৃণমূল নেতার বাড়িতে বোমা-বন্দুকের পাহাড়! অশান্তির ছক?
-
তিব্বতের বন্যা বিপর্যয় আড়াল করতে চায় চিন! কেন উধাও হল একাধিক ভয়াল ভিডিও?
-
নির্মীয়মাণ বহুতলের দড়ি ছিঁড়ে পড়ে মৃত্যু ২ শ্রমিকের, রং করতে গিয়ে বড় দুর্ঘটনা মধ্যমগ্রামে
-
এশিয়াডে নামবেন না নীরজ, পরপর পদক জিতেও সিদ্ধান্ত ‘সোনার ছেলে’র, কেরিয়ার শেষের পথে?
-
কৃত্রিম প্রসাধনীকে বলুন ‘না’! পদ্ম থেকে গোলাপ, এই ৫ ফুলেই লুকিয়ে রূপটানের জাদু
