সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড হোক বা টলিউড, সিনে-ইন্ডাস্ট্রি এতদিন ধরে নায়কদের দাপটই দেখে এসেছে৷ কাহিনীর কেন্দ্র যেমন নায়কদের দখলে, ইন্ডাস্ট্রিও আবর্তিত হত তাঁদেরকে ঘিরেই৷ এতদিন ধরেই এই ছিল দস্তুর৷ কিন্তু বিগত কয়েক বছরে বদলেছে এই ছবি৷ বলিপাড়ায় যখন প্রিয়াঙ্কা, দীপিকাদের দাপট, তখন টলিপাড়াতেও কম যান না নায়িকারা৷ নুসরত তো হেলায় হারিয়ে দিলেন দেবকে৷
তা কোন ব্যাপারে নুসরতের কাছে হারলেন দেব?
এই মুহূর্তে টলিপাড়ায় একের পর এক কাজ করে চলেছেন নুসরত৷ সোশ্যাল মিডিয়ায় তিনি চূড়ান্ত জনপ্রিয়৷
সেই জনপ্রিয়তাতেই তাঁর কাছে হার মানলেন টলিপাড়ার প্রায় সকলেই৷ ভার্চুয়াল মিডিয়ায় অনুগামীর সংখ্যায় প্রসেনজিৎ, দেব, জিৎ সকলকে ছাপিয়ে গেলেন তিনি৷ নায়িকাদের মধ্যে প্রায় সকলে, এমনকী তাঁর বন্ধু মিমিও তাঁর কাছে হার মেনেছেন৷ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুগামীর সংখ্যা কত? ফেসবুকে তাঁর বন্ধুসংখ্যা ৫.৩ মিলিয়ন৷ টুইটারে তাঁর ফলোয়ার ১১১ হাজার৷ ইনস্টাগ্রামে তাঁর অনুগামী ২৬১ হাজার৷ এই পরিসংখ্যানের ধারেকাছেও নেই কেউ৷ ঠিক তাঁর পরেই আছেন দেব৷ তবে ফেসবুকে তাঁর বন্ধু ৩.৬ মিলিয়ন৷ টুইটারে তাঁকে ফলো করেন ৩৪২ হাজার জন৷ ইনস্টাগ্রামে অনুগামী ১০ হাজার৷ এমনকী টলিউডের বুম্বাদাও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তাতে এঁদের থেকে অনেকটাই পিছনেই আছেন৷ লাভ এক্সপ্রেস ছবির জুটি দেব-নুসরত৷ তবে ভার্চুয়াল দুনিয়ায় জনপ্রিয়তায় নায়ক দেবকে যেন এক্সপ্রেস গতিতেই ছাপিয়ে গেলেন নুসরত৷
সোশ্যাল মিডিয়ায় অনুগামীরা তাঁকে যে সমর্থন দিয়েছেন, সে কারণে সোশ্যাল মিডিয়াতেই তাঁদের ধন্যবাদ জানিয়েছেন নায়িকা৷ বলিউডে নারীকেন্দ্রিক ছবির যে ট্রেন্ড চলছে, টলিউডে এখনও অবশ্য সে ছাপ পড়েনি৷ তবে নুসরতের এই জনপ্রিয়তা অন্তত দিনবদলের ইঙ্গিত দিচ্ছে৷ভবিষ্যতে এই জনপ্রিয়তাকে পুঁজি করে কাহিনীর কেন্দ্র হয়তো নায়কদের থেকে সরে যেতে পারে নায়িকাদের কাঁধেও৷
সর্বশেষ খবর
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর