সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেশায় জুতো বিক্রেতা৷ বাড়ি পাকিস্তানে৷ তবে ‘ফ্যান’ বলিউড বাদশা শাহরুখ খানের৷ তাই পেশোয়ারে কিং খানের আত্মীয় যখন তাঁর জন্য জুতো তৈরি করার দায়িত্ব জাহাঙ্গির খানকে দেন, খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলেন পাক নাগরিক৷
আনন্দের এই খবর চারদিকে বলে বেড়াচ্ছিলেন জাহাঙ্গির৷ এতেই হল বিপত্তি৷ খবর পেয়েই পৌঁছে যায় বন্যপ্রাণী দফতরের কর্মীরা৷ তাঁরাই পুলিশে খবর দেয়৷ পুলিশ এসে গ্রেফতার করে জাহাঙ্গিরকে৷
শাহরুখের জন্য জুতো তৈরি করতে হরিণের চামড়া তিনি ইতিমধ্যেই জোগাড় করে ফেলেছেন কিনা, তা খতিয়ে দেখছে বন্যপ্রাণী দফতর ও পুলিশ৷ যদি জানা যায়, হরিণ মেরে চামড়া জোগাড় করে ফেলেছেন পাকিস্তানের জুতো বিক্রেতা৷ তাহলে জরিমানা তো দিতেই হবে, বন্যপ্রাণী সংক্রান্ত আইনে শাস্তিও পেতে হবে জাহাঙ্গির খানকে৷
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য