সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে তিনি বলিউডে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন৷ নতুন বছরে তাঁর প্রথম বলিউডি ছবি মুক্তি পেতে চলেছে৷ প্রথম বলিউডি ছবিতেই মাহিরা খান কাজ করার সুযোগ পেয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের বিপরীতে৷ কিন্তু এরপরেও বলিউড এবং ভারত সম্পর্কে খারাপ মন্তব্য করলেন পাক অভিনেত্রী মাহিরা খান৷ আর মাহিরা খানের এহেন বক্তব্য প্রকাশ্যে আসায় উত্তেজনা ছড়িয়েছে দেশ জুড়ে৷
সম্প্রতি অভিনেত্রী মাহিরা খানের একটি সাক্ষাৎকার ইন্টারনেটে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে৷ এই সাক্ষাৎকারে মাহিরা নিজের দেশের বড়াই করতে গিয়ে ভারতের বিরুদ্ধে খারাপ মন্তব্য করেন৷ তিনি বলেছিলেন, “পাকিস্তানের কখনও ভারতের থেকে কিছু শেখার নেই৷ পাকিস্তানের সিনেমার বলিউডের থেকে কিছু শেখার নেই৷ আমরা বলিউড নই৷”
অথচ এই মাহিরাই এখন বলিউডে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন৷ তাঁর শাহরুখের বিপরীতে অভিনয় করার জন্যই মুক্তির আগে রীতিমতো সমস্যার সম্মুখীন হচ্ছে কিং খানের আগামী ছবি ‘রইস’৷
মাহিরার এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসায় আবারও সমস্যায় পড়তে পারে ‘রইস’, এমনটাই মনে করছে বিশেষজ্ঞমহল৷ বলিউড নিয়ে এত বিদ্বেষ থাকা সত্ত্বেও কেন বলিউডে কাজ করতে এলেন মাহিরা, তা নিয়েও উঠছে প্রশ্ন৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১