Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

OMG! রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় কে এই রহস্যময়ী!

ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভক্তদের কৌতূহল তুঙ্গে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০১৭, ১১:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০১৭, ১১:৪৭

options
link
OMG! রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় কে এই রহস্যময়ী! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: OMG! রণবীর কাপুরের সঙ্গে এই রহস্যময়ী কে! ইন্ডাস্ট্রির চেনা মুখ তো নয়। তাহলে কে? যার সঙ্গে এমন ঘনিষ্ঠভাবে ধরা দিয়েছেন বলিউড হার্টথ্রব রণবীর! সোমবার সকালে রণবীরের এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভক্তদের কৌতূহল বেড়েছে।

[ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করলেই কেন চিৎকার করেন এই অভিনেত্রী?]

রণবীর কাপুরের আপকামিং কোনও ছবির দৃশ্য? না। তা তো নয়। কারণ পরিচালক অনুরাগ বাসুর ‘জগ্গা জাসুস’ ছবিতে তো রণবীরের বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। তাছাড়া রাজ কুমার হিরানির ছবিতে তাঁকে দেখা যাবে অভিনেতা সঞ্জয় দত্তর ভূমিকায়। এর আগে রণবীরের বেশ কয়েকটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। তাই এই ছবি দিয়েই ফের ঘুরে দাঁড়াতে চান তিনি। তাহলে এটি কিসের শুটিং? আদৌ কি শুটিং? দিন কয়েক আগে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, সম্প্রতি মা নিতু সিংয়ের সঙ্গে লন্ডনে গিয়েছিলেন রণবীর। পাত্রী দেখতেই নাকি ছেলেকে নিয়ে লন্ডনে পাড়ি দিয়েছিলেন নিতু সিং। অভিনয় জগতের বাইরের যুবতীকেই কাপুর পরিবারের বউমা করে আনতে চান তিনি। এমনকী শোনা গিয়েছিল, সম্ভ্রান্ত পরিবারের পাত্রীকে পছন্দও হয়েছে রণবীরের মায়ের। যদিও তা নিয়ে কাপুর পরিবারের তরফে প্রকাশ্যে কিছু বলা হয়নি। তবে কী এই লাস্যময়ী নারীর সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন ৩৪ বছরের অভিনেতা?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[সাধারণ মানুষের জন্য কম খরচে নেশামুক্তি কেন্দ্র খুলতে চান সঞ্জয়]


ছবিতে ওই যুবতীকে একটি নীল হট প্যান্ট এবং সাদা স্লিভলেস টপে দেখা যাচ্ছে। ডেনিম জিনস ও ধূসর রঙের টি-শার্টে রণবীরকে যুবতীর সঙ্গে বেশ রোম্যান্টিক পোজে দেখা গেল। অবশেষে ফ্যানদের কৌতূহল মিটল। জানা গিয়েছে, একটি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে একটি ফটোশুট করছিলেন বলি তারকা। তবে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে নয়। নতুন মডেলের সঙ্গে। এই খবরে রণবীরের মহিলা অনুগামীদের মুখে অবশ্য শেষমেশ হাসি ফুটেছে।

[সমতলে জয়ের ধারা অব্যাহত, পাহাড়ে মিরিক দখল তৃণমূলের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.