সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপত্তি মহিলা অন্তর্বাসে৷ তাই অন্তর্বাস খুলেই সেন্সরের সংস্কারী সিদ্ধান্তের প্রতিবাদ জানালেন প্রিয়া মালিক৷ ‘বার বার দেখো’ ছবিতে অন্তর্বাস দৃশ্যের বাতিল হওয়ার ঘটনাতেই এই প্রতিবাদ৷ বিগ বস ৯-এর দৌলতে ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ প্রিয়া৷ বিগ ঘরের প্রাক্তন এই প্রতিযোগী ফের নজর কাড়লেন তাঁর প্রতিবাদে৷
ছবির দৃশ্যে স্পষ্ট দেখা যাচ্ছে নায়িকার অন্তর্বাস৷ সেন্সরের আপত্তি এখানেই৷ আর তাই সিদ্ধার্থ-ক্যাটরিনার ‘বার বার দেখো’ থেকে দৃশ্যটি বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল৷ সেন্সরের এই সিদ্ধান্ত নিয়ে রীতিমতো বিতর্কের ঝড় ওঠে৷ যেখানে ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গের’ মতো ছবিতে প্রায় দু’দশক আগে অন্তর্বাস দৃশ্য এসেছে, সেখানে এই দৃশ্য বাদ দেওয়ার যৌক্তিকতা কোথায়! এ প্রশ্নই যখন ঘুরছে বলিপাড়ার আনাচে কানাচে তখন, অন্তর্বাস খোলা ছবিতে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানালেন প্রিয়া মালিক৷ ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে তিনি জানিয়েছেন, অন্তর্বাস পরা দেখা গেলে তা নাকি অশ্লীলতা, অতএব ‘ফ্রি দ্য নিপল’ ৷
প্রিয়ার প্রতিবাদে ইতিমধ্যেই সাড়া পড়েছে৷ ‘উড়তা পাঞ্জাব’ নিয়ে হাজারো বিতর্কের পরও সংস্কারী হওয়ার পথ থেকে একপাও সরেনি সিবিএফসি৷ ‘বার বার দেখো’ ছবিতে জনপ্রিয় কার্টুন চরিত্র সবিতা ভাবীর নাম উল্লেখেও আপত্তি জানানো হয়েছে৷ বলিপাড়ায় এ নিয়ে সমালোচনার ঝড় উঠলেও, সাহস করে প্রথম প্রতিবাদী হয়ে উঠলেন প্রিয়াই৷
সর্বশেষ খবর
-
অন্ধ হবে শত্রুর ‘চোখ’! চিন-পাকিস্তানের চিন্তা বাড়িয়ে দিল্লিকে এস-৫০০, সু-৫৭-এর প্রস্তাব পুতিনের
-
আইপিএলের পর আর মাঠেই নেই, ফের চোটে টিম ইন্ডিয়ায় অনিশ্চিত হার্দিক, কেন এত সমস্যা?
-
‘হৃদয়ে থেকে যাবে এই ১০ নম্বর’, মেসির অবসর ঘোষণায় মন খারাপ ‘ভক্ত’ করিনার
-
হৃদয়ে কৃষ্ণপ্রেমের জন্মই কি ভক্তের প্রকৃত সিদ্ধি! কেন পালিত হয় জন্মাষ্টমী?
-
দীর্ঘ বিরতির পর ফিরছে মা-মাসির কিচেন, আরও কিছুদিন দেখা যাবে প্রিয় ‘দাদু’র হাসিমাখা মুখ!