সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশি গার্লের বিদেশি বয়ফ্রেন্ড নিয়ে সরগরম বলিপাড়া। পপ গায়ক নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্ক নিয়ে কম কানাঘুষো চলছে না। এদিকে প্রিয়াঙ্কাও যেন ধরি মাছ না ছুঁই পানি করে পুরো বিষয়টি নিয়ে হেঁয়ালি করে চলেছেন। একসঙ্গে ডিনারে যাচ্ছেন। মায়ের সঙ্গে দেখাও করাচ্ছেন। কিন্তু ভেঙে কিছু বলছেন না।
[ নিকের সঙ্গে গোয়ায় প্রিয়াঙ্কা, কোমর দোলালেন ‘ড্রামা ক্যুইন’-এর সঙ্গে ]

এরকমই চলছিল। তাতে অবশ্য জল্পনায় লাগাম পড়েনি। সকলে একরকম ধরেই নিয়েছেন, প্রিয়াঙ্কার সাহেব বরই হচ্ছে। তাও শেষমেশ তাঁর মুখে কথা না ফুটলে কিছুই নিশ্চিত নয়। হাজার হলেও গ্ল্যামার জগতে সম্পর্ক-ঘড়ির কাঁটা কখন যে কোন দিকে ঘুরে যায় তার ঠিক নেই। তবে এবার বোধহয় আনুষ্ঠানিক স্বীকৃতিটুকুও দিয়ে ফেললেন পিগি চোপস। দিনকয়েক আগে গোয়ায় গিয়েছিলেন একসঙ্গে। বোন পরিণীতি চোপড়াও সঙ্গে ছিলেন। একসঙ্গে হুল্লোড় করে বেশ খানিকটা সময় কাটান তাঁরা। খানাপিনাও চলে। পরে সে সব কথা ইনস্টাগ্রামে জানাতে থাকেন প্রিয়াঙ্কা। সেখানেই একটি ছবি শেয়ার করেন নায়িকা। যেখানে নিক আর তাঁর ভাই দাঁড়িয়ে আছেন সমুদ্রসৈকতে। সঙ্গে প্রিয়াঙ্কার ক্যাপশন, ‘মাই ফেভরিট মেন’।
[ মুখ খুললেন প্রিয়াঙ্কার মা, বিয়ে কি তবে পাকা? ]
কয়েকদিন ধরেই এ নিয়ে বলিপাড়ায় হেলদোল চলছে। নিক প্রিয়াঙ্কার সঙ্গে ভারতেও এসেছেন। পরিবারের সকলের সঙ্গে খাওয়া-দাওয়াও করেছেন। এদিকে মা মধু চোপড়ার সঙ্গেও নিকের দেখা করিয়েছেন নায়িকা। তাঁরা একসঙ্গে খেতেও বেরিয়েছিলেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, তবে কি সম্পর্ক এবার পাকা হল? মধু অবশ্য খোলসা করে কিছু বলেননি। খানিকটা ধোঁয়াশা এখনও জাগিয়ে রেখেছেন। তবে প্রিয়াঙ্কার এই ইনস্টাগ্রামের পর আর বোধহয় জল্পনা থাকার কথা নয়। নিক যে তাঁর মনের মানুষ তা তো প্রকারন্তরে বলেই দিলেন প্রিয়াঙ্কা। এমনকী ডেটিংয়ের গল্প পেরিয়ে পরের মাসে তাঁদের এনগেইজমেন্ট বলেও শোনা যাচ্ছিল। প্রিয়াঙ্কার এই মনের মানুষ ঘোষণার পর তা যেন আরও নিশ্চিত হল। তবে এনগেইজমেন্ট নিয়ে নায়িকা এখনও নিজের মুখে কিছু বলেননি।
[ মুম্বইয়ে হাত ধরাধরি করে ঘুরলেন প্রিয়াঙ্কা-নিক, ধরা পড়ল ক্যামেরায় ]
সর্বশেষ খবর
-
গান জুড়ে রগরগে যৌনতা! স্ত্রীর ‘মাত্রাতিরিক্ত বোল্ডনেসে’ কী প্রতিক্রিয়া সিদ্ধার্থের?
-
‘ভারতীয়রা দুধে চিনির মতো’, অস্ট্রেলিয়ায় মোদির মন্তব্যে উচ্ছ্বসিত প্রবাসীরা
-
কপালে তিলক-গলায় তুলসিমালা, ছাত্রীকে ‘বহিষ্কার’ করেও শিক্ষাদপ্তরের ‘চাপে’ ফেরাল স্কুল
-
বিজেপিতে যোগ দেওয়ার পুরস্কার! রাজ্যসভার প্রার্থী ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ, জারি বিজ্ঞপ্তি
-
মোবাইলে আসক্তি বাড়ছে শিশুর! বাড়ি বাড়ি গিয়ে তদারকি করবেন আশাকর্মীরা