সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে এখন হটকেক পিগি চপস ও তাঁর মার্কিন বয়ফ্রেন্ড৷ কীভাবে সময় কাটাচ্ছেন দুজনে? কবেই বা এক হচ্ছে চারহাত? এই নিয়ে চলছে কানাঘুষো৷ আর কয়েকদিনের মধ্যেই শুরু হবে প্রিয়াঙ্কা চোপড়ার পরবর্তী সিনেমা ‘ভারত’-র শুটিং৷ পরিচালক আলি আব্বাস জাফরের সিনেমার শুটিংয়ের আগে ছুটির মেজাজে দিন কাটাচ্ছেন পিগি৷ আপাতত গোয়ায় রয়েছেন দেশি গার্ল৷ সঙ্গে অবশ্যই রয়েছেন মার্কিন পপ তারকা নিক জোনাস৷ রয়েছেন ‘ড্রামা ক্যুইন’ বোন পরিণীতি চোপড়া, ভাই সিদ্ধার্থ ও বেশ কয়েকজন বন্ধুবান্ধব৷
গোয়ায় বয়ফ্রেন্ড নিক ও বোন পরিণীতিকে নিয়ে লাঞ্চ করেছেন পিগি চপস৷ ইনস্টাগ্রামে সে ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা৷

গোয়ায় গিয়ে নিক এবং প্রিয়াঙ্কার সঙ্গে এক ফ্রেমে পাওয়া গিয়েছে বোন পরিণীতিকেও৷ প্রিয়াঙ্কার সঙ্গে ছবি ক্লিক করেছেন বেশ কয়েকজন পারিবারিক বন্ধুও৷

বোনের সঙ্গে মজা করতেও দেখা গিয়েছে দেশি গার্লকে৷ অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডনের ‘টিপ টিপ বর্ষা পানি‘-র গানে কোমর দুলিয়েছেন দুজনে৷ পিগি চপস ও ‘ড্রামা ক্যুইন’ ঠোঁটও মিলিয়েছেন গানে৷ ইনস্টাগ্রামে দুই বোনের ছবি পোস্ট করেছেন পরিণীতি৷ দুই বোনের নাচানাচি মন কেড়েছে রনবীর সিংয়ের৷
নিউ জার্সির অ্যাটলান্টিস সিটিতে নিকের পরিবারের সঙ্গে দেখা হয় প্রিয়াঙ্কা৷ এরপর মুম্বইতে ফিরে আসেন প্রিয়াঙ্কা৷ শোনা যাচ্ছে, মা মধু চোপড়ার সঙ্গে দেখা করিয়ে দিতেই নিককে নিয়ে এক্কেবারে নিজের দেশে প্রিয়াঙ্কা৷ নিক-প্রিয়াঙ্কা মুম্বই বিমানবন্দরে পৌঁছলে তাঁদের ঘিরে ধরে পাপারাৎজি৷ এরপর মার্কিনি বয়ফ্রেন্ডের সঙ্গে ভারতীয় কন্যা যেখানেই গিয়েছেন তা লাঞ্চ হোক কিংবা ডিনার ডেট কখনও ক্যামেরা পিছু ছাড়েনি দুজনের৷ অবসর কাটাতে এবার বয়ফ্রেন্ডের সঙ্গে গোয়ায় কোয়ান্টিকো তারকা৷
সর্বশেষ খবর
-
বেতনের নথি সইয়ে অনীহা প্রশাসকদের! পরিচালন সমিতি ভাঙায় সমস্যায় স্কুলের পার্শ্বশিক্ষকরা
-
রাম মন্দির দর্শনে বাধা কংগ্রেস নেতা অজয় রাইকে! অযোধ্যায় ‘গৃহবন্দি’ করল যোগীর পুলিশ
-
ছুটছেন এমবাপে-ডেম্বেলেরা, সুইডেনের বিরুদ্ধে নামার আগে দেশঁর মাথাব্যথা নিজের দলই!
-
‘একেবারে মেরুদণ্ডহীন-চটিচাটা’, মোদির প্রশংসা করতেই কেন কটাক্ষের শিকার মাধবন?
-
এখনও জ্বলছে হলদিয়া পেট্রোকেমিক্যাল, বন্ধ ট্রেন চলাচল, ক্ষোভে ফুঁসছেন শ্রমিকরা