সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন ছিলেন নায়িকা৷ এবার হলেন খলনায়িকা৷ গোটা একটা লড়াকু দুর্ধর্ষ বেওয়াচ টিমকে দিলেন কাঁটার টক্কর৷ ধারালো দৃষ্টি এবং চরিত্রায়ন দেখে বোঝার বিন্দুমাত্র উপায় নেই এই প্রিয়াঙ্কাই একটা সময় ‘বরফি’ ছবিটিতে ঝিলমিল নামের এক বোধহীন মেয়ের চরিত্রে অভিনয় করছিলেন৷ লাস্যময়ী অবতার এবং দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্সে হলি অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে একেবারে পাল্লা দিয়ে অভিনয় করলেন পিগি চপস৷ আর সেই দৃশ্যই ধরা পড়ল প্রিয়াঙ্কার প্রথম হলিউড ছবি ‘বেওয়াচ’-এর নতুন ট্রেলারে৷
নিজের প্রথম হলিউড ছবিতে খলনায়িকার চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে বিন্দুমাত্র বিচলিত নন প্রিয়াঙ্কা৷ উল্টে এই চরিত্রেই যেন নিজেকে উজাড় করে দিয়েছেন অভিনেত্রী৷ আগে ‘বেওয়াচ’ পোস্টার এবং টিজারে তেমনভাবে দেখা যায়নি পিগি চপসকে৷ আর সেই জন্যই তাঁর ভক্তরা বেশ আশাহত হয়েছিলেন৷ কিন্তু নয়া ট্রেলারে প্রিয়াঙ্কার লাস্যময়ী ও ধারালো অবতার ভক্তদের সেই আশাই যেন পূর্ণ করল৷
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?
