সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের পর হলিউডেও নিজের কাজের ছাপ রেখে চলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এই নিয়ে দ্বিতীয়বার হলিউডে নিজের কাজের জন্য সমাদৃত হলেন অভিনেত্রী। তাঁর জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’-এর জন্য এই নিয়ে দ্বিতীয়বার সেরা ‘ড্রামাটিক টিভি অ্যাকট্রেস’ শিরোপা পেলেন তিনি।
বৃহস্পতিবার লস এঞ্জেলসের মাইক্রোসফট থিয়েটারে প্রিয়াঙ্কাকে অভিনয়ে ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ দেওয়া হল। গত বছর অর্থ্যাৎ ২০১৬ সালেও অভিনেত্রী এই পুরস্কার পেয়েছিলেন।
হলিউডের মঞ্চে দ্বিতীয়বার পুরস্কৃত হয়ে স্বভাবতই খুশি পিগি চপস। পুরস্কার পেয়ে খুশিতে নিজের পাগলামি জাহির করেছেন তিনি। পাশাপাশি মঞ্চে এসে নিজের আনন্দ প্রকাশের পাশাপাশি বলেছেন, “এমন পুরস্কার পেলে আমি ড্রামা কুইনের তকমা পেতে রাজি।” কিন্তু ড্রামা কুইন যখন মঞ্চে পুরস্কার নিতে এসেছেন তখন দর্শকাসনে বসে কে সবচেয়ে বেশি উৎসাহিত হয়ে উঠেছিলেন জানেন?
তিনি হলেন প্রিয়াঙ্কার প্রথম হলিউড ছবি ‘বে-ওয়াচ’-এর সহ অভিনেতা ডয়েন জনসন। তাঁর সঙ্গেই দর্শকাসনে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়াও।
Watch @priyankachopra accept her award for “Favorite Dramatic TV Actress” #PCAs pic.twitter.com/Xmejxwsb94
— People’s Choice (@peopleschoice) January 19, 2017
সর্বশেষ খবর
-
পাহাড় ভেঙে বিচ্ছিন্ন হতে পারে উত্তরবঙ্গ! উত্তরের ‘লাইফ লাইন’ ২০ মাইল নিয়ে উদ্বিগ্ন ভূতত্ত্ববিদরা
-
কাবুল-সিরিয়া ছাড়িয়ে ‘গ্লোবাল জেহাদে’র ভরকেন্দ্র সাহেল, গদ্দাফির মৃত্যুর মাশুল গুনছে মধ্য আফ্রিকা
-
পরিবারকে লুকিয়ে জমিতে লাখ লাখ টাকা পুঁতেছিলেন, চাষির সর্বস্ব গেল উইয়ের পেটে! প্রকাশ্যে ভিডিও
-
স্বাধীনতার পর প্রথম আলো! শুভেন্দু আমলে অবশেষে বাড়িতে বিদ্যুৎ এল ধূপগুড়ির ৬ পরিবারে
-
মসজিদে মাইক খোলার প্রতিবাদ মিছিলের সম্মতি দিলেও মাইকে ‘না’! আর কী শর্ত দিল হাই কোর্ট?