সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যই বলিউডের সেলেব কাপলের রাজকীয় বিয়ে মিটেছে৷ বেঙ্গালুরুর রিসেপশনেও জাঁকজমকের খামতি ছিল না৷ কোঙ্কনি এবং সিন্ধি, দুই মতে চারহাত এক হয়েছে দুজনের৷ এবার পালা নিক-প্রিয়াঙ্কার৷ শোনা যাচ্ছে, মার্কিনি প্রেমিকের সঙ্গে বিয়ের পরেও নাকি দুটি রিসেপশনের আয়োজন করছেন পিগি চপস৷
[কেমন দেখতে নিক-প্রিয়াঙ্কার বিয়ের কার্ড? দেখুন সেই ছবি]
আগস্টেই রোকা সেরেছিলেন প্রিয়াঙ্কা-নিক৷ জন্মদিনে আংটি বদল করেছিলেন নিক৷ যোধপুরেই যে বিয়ের আসর বসবে, তা জানিয়েছিলেন লাভ বার্ডস৷ ইতিহাসে মোড়া এই জায়গাটি মনে ধরেছে মার্কিন তারকার৷ মনের মানুষের পছন্দ তো আর ফেলে দেওয়া যায় না! তাই তো, উমেদ ভবনেই বসছে বিয়ের আসর৷

বিয়ের দিনক্ষণ নিয়ে যদিও নিজে মুখে কিছুই জানাননি নিক-প্রিয়াঙ্কা৷ তবে বি-টাউনের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, ২৯ নভেম্বর থেকেই বসবে বিয়ের আসর৷ ২ এবং ৩ ডিসেম্বর দু’দিন দুই রীতিতে গাঁটছড়া বাঁধবেন দুজনে৷ প্রথমদিন হিন্দু রীতিতে বিয়ে করবেন প্রিয়াঙ্কা৷ পরেরদিন খ্রিস্ট ধর্মানুযায়ী পরিণতি পাবে দেশি গার্লের প্রেম৷ প্রিয়াঙ্কার মা মধু চোপড়া ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন যোধপুরে৷ তিনি বিয়ের প্রস্তুতির দেখভাল করছেন৷
[বিয়ের তোড়জোড় শুরু নিক-প্রিয়াঙ্কার, সংগীত অনুষ্ঠানে কোরিওগ্রাফ করবেন কে?]
বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই ভারতে চলে এসেছেন নিক৷ সঙ্গে রয়েছেন তাঁর পরিজনেরাও৷ হবু বধূই অভ্যর্থনা জানান তাঁদের৷ পরিবারের সকলের সঙ্গে অনুষ্ঠানেও মেতে ওঠেন তাঁরা৷ সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা৷ ছবি দেখেই স্পষ্ট যে, বিয়ের আগে বেশ খোশমেজাজেই রয়েছেন নিক-প্রিয়াঙ্কা৷
[পাহাড়ি রাস্তায় সাইকেল চালালেন ভাইজান, ব্যাপারটা কী?]
হিন্দু এবং খ্রিস্ট ধর্মানুযায়ী বিয়ের পাশাপাশি দুটি রিসেপশনেরও আয়োজন করছেন দেশি গার্ল৷ রাজধানীর বুকে হবে একটি অনুষ্ঠান৷ আরেকটি অনুষ্ঠান হবে বাণিজ্যনগরী মুম্বইতে৷ শোনা যাচ্ছে, আমন্ত্রিতদের তালিকায় নাকি নাম রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ উমেদ ভবনে বিয়ের অনুষ্ঠানে পরিজনরা থাকলেও, রিসেপশনে হলিউড এবং বলিউডের একঝাঁক তারকা থাকতে পারেন৷ যদিও এ বিষয়ে এখনও কিছুই জানাননি লাভ বার্ডস৷ দেশি গার্লের বিয়েতে থাকছে আরও চমক৷ শোনা যাচ্ছে, তাঁদের বিয়ের ছবির স্বত্ত্ব নাকি বিক্রি হয়ে গিয়েছে৷ একটি আন্তর্জাতিক ম্যাগাজিনে প্রকাশিত হবে সেই ছবি৷ নিক-প্রিয়াঙ্কার বিয়ের অনুষ্ঠানও যে সকলের চোখ ধাঁধাবে, তা আর বলার অপেক্ষা রাখে না৷
সর্বশেষ খবর
-
৩ কোটি টাকা নিয়েও ব্যাঙ্কের ঋণ মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি ক্রোক
-
‘লালকেল্লা থেকে ওষুধ দিয়েছি, এবার দিমাগি নকশালদের মুখোশ খুলছে’, জেন জির মন জয়ে বার্তা মোদির
-
আমাদের ভবিষ্যৎ কী? বেসরকারিকরণের ছোঁয়া লাগতেই আশঙ্কায় ইসরোর বিজ্ঞানীরা, কড়া চিঠি ডিরেক্টরকে
-
দেওর-বউদির পরকীয়া! সম্পর্ক ভাঙতে চাইতেই রান্না ঘরে বধূকে কুপিয়ে ‘খুন’ মালদহে
-
লিভ ইন সঙ্গীকে খুন! ঘটনাস্থলে নিয়ে গিয়ে অভিযুক্তকে দড়ি দিয়ে বেঁধে মার পুলিশের, ভিডিও ভাইরাল