Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬

ফের ছোটপর্দায় প্রসেনজিৎ, এবার মাতালেন নাচের মঞ্চ

খুদেদের পারফরম্যান্স দেখে মুগ্ধ বুম্বাদা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৬:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৬:৩৩

options
link
ফের ছোটপর্দায় প্রসেনজিৎ, এবার মাতালেন নাচের মঞ্চ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম-বিশ্বাসের নতুন ‘দৃষ্টিকোণ’ দেখিয়েছেন দর্শকদের। এত বছর পরও অভিনয়ের আভিজাত্য বজায় রেখেছেন। ঋতুপর্ণার সঙ্গে মিলে ফের নতুন করে অনস্ক্রিন রসায়নের অর্থ বুঝিয়েছেন। আর তাই এখনও ইন্ডাস্ট্রি কথার সমার্থক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বড়পর্দায় তাঁর ‘দৃষ্টিকোণ’-এর যাত্রা সবে শুরু হয়েছে। এর মধ্যেই ছোটপর্দায় ফের দেখা দিলেন অভিনেতা।

রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র’-এ দেখা মিলল অভিনেতার। এপিসোডের শুরুতেই তাঁকে ডেকে নেন যিশু সেনগুপ্ত। সঙ্গে ছিলেন সায়ন্তিকা। দু’জনেই অতিথি বিচারক হিসেবে গিয়েছিলেন। প্রসেনজিতের গানেই তাঁকে ট্রিবিউট দেন ছোট ছোট শিল্পীরা। খুদেদের পারফরম্যান্স দেখে মুগ্ধ বুম্বাদা। প্রত্যেককে প্রশংসায় ভরিয়ে দেন। প্রতিযোগীরাও তারকাকে কাছ থেকে দেখে ছিলেন খুশি। অনেকেই নিজের মনের কথা শেয়ার করেন।

Advertisement

[এভাবেই প্রয়াত স্ত্রী শ্রীদেবীকে শেষ শ্রদ্ধাঞ্জলি জানাতে চলেছেন বনি কাপুর]

শিশুশিল্পী হিসেবেই নিজেও অভিনয় জীবনের শুরু করেছিলেন বুম্বাদা। আজ তিনি টলিউডের মহীরূহ। এমন একজন মানুষ যিনি কর্তব্যে অবিচল। নিজের ম্যানারিজমের সংজ্ঞা নিজেই পালটে দিয়েছেন প্রসেনজিৎ। ‘দুই পৃথিবী’, ‘প্রেম বন্ধন’, ‘বউমা’, ‘অমর সঙ্গী’, ‘প্রেম পূজারী’, ‘শ্রদ্ধাঞ্জলী’ থেকে ‘জাতিস্মর’, ‘প্রাক্তন’, ‘জুলফিকার’- প্রতিবার সুন্দরভাবে দর্শকদের ‘দৃষ্টিকোণ’ বদলে দিয়েছেন তিনি। স্মৃতির সেই সরণি তিনি ছুঁয়ে গেলেন ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র’-এর এই এপিসোড।

সৌজন্যে- জি বাংলা

এদিকে ‘দৃষ্টিকোণ’ ভালই ব্যবসা করেছে। জিয়ন হিসেবে প্রশংসা পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয়। এরই মধ্যে মুক্তি পেয়েছে হিন্দি ছবি ‘৩ দেব’-এর ট্রেলার। যাতে কে কে মেনন, করণ সিং গ্রোভার, রবি দুবে, কুণাল রায়কাপুরদের পাশে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ। আবার ‘দৃষ্টিকোণ’-এর পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরের ছবি ‘কিশোর কুমার জুনিয়র’ ছবিতেও মুখ্য ভুমিকায় রয়েছেন অভিনেতা। ৫৫ বছর বয়সেও শামিল বিরামহীন কর্মযজ্ঞে।

[হঠাৎই বেঁকে বসলেন কল্পনার স্বামী, মহাকাশচারীর বায়োপিক এখন বিশ বাঁও জলে]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.