১৯ জুন, শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘অভিমান’। যে সিনেমার ঝলকে ‘রকস্টার আকাশ চ্যাটার্জি’র ভূমিকায় রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন ষাটোর্ধ্ব মেগাস্টার। ইন্ডাস্ট্রির ‘জ্যেষ্ঠপুত্র’কে এহেন ছকভাঙা অবতারে পেয়ে দর্শকমহলেও উন্মাদনার পারদ। তবে রিলিজের দিনই সংশ্লিষ্ট সিনেমা নিয়ে সরগরম টালিগঞ্জ স্টুডিওপাড়া! প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিমান ছবির ‘ভাবনা এবং চরিত্র চুরি’র অভিযোগ এনে বিস্ফোরক সুমন ঘোষ। পরিচালকের পোস্টে বিতর্ক উসকাতেই এবার মুখ খুললেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
সুমন এও দাবি করেন যে, বিগত আড়াই বছর ধরে এই সিনেমার চিত্রনাট্য নিয়ে মূল চরিত্রে ভাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিস্তর আলোচনা করেছেন তিনি। উল্লেখ্য, যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাস প্রযোজিত সিনেমার গল্পও প্রসেনজিৎকে ঘিরেই আবর্তিত। আর ‘অভিমান’-এর ঝলকে এহেন মিল পেয়েই ‘স্টার’-এর ভাবনা এবং গল্প চুরির অভিযোগ এনেছেন সুমন ঘোষ।
আরও পড়ুন:

টলিউডের জেষ্ঠ্যপুত্র জানিয়েছেন, “পরিচালক হিসেবে সুমনের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আমাদের এই সিনেশিল্পে সৃজনশীল কাজের ক্ষেত্রে অনেক সময় পারস্পারিক মিল দেখা দিতে পারে। কারণ আমরা সবাই মূলত মানুষের সর্বজনীন আবেগ ও বিষয়বস্তু থেকেই অনুপ্রেরণা নিই। তবে ‘অভিমান’ ছবিটি সম্পূর্ণ স্বতন্ত্র এবং আইনত নথিবদ্ধ করা প্রজেক্ট, যার নেপথ্যে রয়েছেন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং শ্রীজাত। অভিনেতা হিসেবে আমার কাজ হল শুধু তা পর্দায় ফুটিয়ে তোলা। অন্য কারও সৃজনশীলতা ও বিশ্বাসের অমর্যাদা করার কোনও উদ্দেশ্য আমাদের ছিল না। সুমনের প্রতি আমার শুভেচ্ছা রইল।”

শুক্রবার সাতসকালে গল্প-চরিত্র চুরির অভিযোগ নিয়ে কার্যত বিস্ফোরণ ঘটিয়েছেন সুমন ঘোষ! পরিচালকের দাবি, তাঁর স্বতন্ত্র ভাবনায় লেখা ‘স্টার’ নামক সিনেমার গল্প, চরিত্রের সঙ্গে হুবহু মিল রয়েছে ‘অভিমান’-এর। শুধু তাই নয়! ফেসবুকে এক খোলা চিঠিতে সুমন এও দাবি করেন যে, বিগত আড়াই বছর ধরে এই সিনেমার চিত্রনাট্য নিয়ে মূল চরিত্রে ভাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিস্তর আলোচনা করেছেন তিনি। উল্লেখ্য, যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাস প্রযোজিত সিনেমার গল্পও প্রসেনজিৎকে ঘিরেই আবর্তিত। আর ‘অভিমান’-এর ঝলকে এহেন মিল পেয়েই ‘স্টার’-এর ভাবনা এবং গল্প চুরির অভিযোগ এনেছেন সুমন ঘোষ। বিতর্ক মাথা চাড়া দিতেই প্রযোজনা সংস্থার তরফে এদিন একটি বিবৃতিতে জানানো হয়, “‘অভিমান’-এর মূল ভাবনাটি যিশু সেনগুপ্তর। সেখান থেকেই চিত্রনাট্য এবং সংলাপ তৈরি করেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এবং পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। সুশৃঙ্খল, সৃজনশীল প্রক্রিয়ার মধ্য দিয়েই এই সিনেমা তৈরি হয়েছে।” এবার সংশ্লিষ্ট ইস্যুতে নিজস্ব অবস্থান স্পষ্ট করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিমানবন্দরে অভিষেককে ডিম ছোড়ার পরিকল্পনা! তৃণমূল সমর্থকদের সঙ্গে হাতাহাতি বিজেপির
-
সমাপ্ত লখনউয়ের ২৭ কোটির অধ্যায়! ব্যর্থতা নিয়ে ‘ঘরে’ ফিরছেন পন্থ, গচ্চা দিতে হবে কত টাকা?
-
বিশ্বনাথের সঙ্গে কাজের সুযোগে উৎফুল্ল রিখিয়া, কবে শুরু ‘শাশুড়ি বৌমার রান্নাঘর’-এর শুটিং?
-
আমেরিকা অবরোধ তুললেও ফের হরমুজ বন্ধ করল ইরান! ভেস্তে গেল শান্তি চুক্তি?
-
জলের বদলে তোলা! তৃণমূল উপপ্রধানকে বেদম মার, বিক্ষোভের মুখে পদ ছাড়লেন প্রধান