সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তালাইভা৷ এই নামেই তাঁকে ডেকে থাকেন অনুরাগীরা৷ জ্যাকি চ্যানের পর তিনিই এশিয়ার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা৷ রজনীকান্ত মানেই দাক্ষিণাত্যের জনতার কাছে ভাষাতীত আবেগ৷ কিন্তু এই আবেগের হ্যাপা সামলে উঠতে পারলেন না দক্ষিণী সুপারস্টার৷ নির্দিষ্ট সময়ে অনুরাগীদের সঙ্গে দেখা করার কথা থাকলেও শেষমুহূর্তে তা বাতিল করলেন অভিনেতা৷
[গোলকধাঁধা তৈরি করে সুপ্রিম কোর্টের রায়ের ফাঁদ থেকে বাঁচল পানশালা]
১২ এপ্রিল একটি বৈঠকে সামিল হওয়ার কথা ছিল রজনীর৷ চেন্নাইয়ের রাঘবেন্দ্র হলে এই বৈঠক হওয়ার কথা ছিল৷ ঠিক হয়েছিল, বৈঠকে সামিল হওয়া প্রত্যেক অনুরাগীদের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলবেন রজনী৷ তাঁদের সঙ্গে ছবিও তোলার কথা ছিল৷ সুপারস্টারের সঙ্গে দেখা করার এমন সুযোগ কেই বা ছাড়তে চাইবেন? তাই বৈঠকে সামিল হওয়া অনুরাগীদের সংখ্যা বাড়তেই থাকে৷ দুই হাজারেরও বেশি হয়ে যায়৷
[ফেসবুক এইসব তথ্য দিয়ে রেখেছেন? করেছেন কী! আজই সরিয়ে ফেলুন]
সিনেমায় চিট্টি কিংবা শিবাজির মতো লার্জার দ্যান লাইফ চরিত্র করলেও ৬৬ বছরের অভিনেতার পক্ষে এতটা ধকল নেওয়া সম্ভব ছিল না৷ সেই জন্য সুপারস্টারের অফিসের তরফ থেকে একসঙ্গে ছবি তোলার কথা বলা হয়৷ কিন্তু অনুরাগীরা তাতে রাজি ছিলেন না৷ প্রত্যেকেই তালাইভার কাছে যেতে চাইছিলেন৷ এত জনের সঙ্গে আলাদাভাবে দেখা করে কথা বলে ছবি তোলা সম্ভব নয় বলেই সুপারস্টারের তরফে বৈঠক বাতিল করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে৷
[মোগলদের আগেই নাকি কাবাব এসেছে ভারতবর্ষে, তাও রাজপুতদের সৌজন্যে!]
এর জন্য নিজের অনুরাগীদের কাছে অবশ্য ক্ষমাও চেয়ে নিয়েছেন রজনীকান্ত৷ ফ্যানেদের আশ্বাস দিয়ে তিনি জানিয়েছেন, আগামী সময়ে জেলা স্তরে আলাদা আলাদা করে এই বৈঠক করা হবে৷ তালাইভার এই আশ্বাসে অবশ্য অনুরাগীদের দুঃখ খানিকটা প্রশমিত হয়েছে৷
[পেশায় পুলিশ কর্মী হলেও অভিনয়টা কিন্তু নেশা বহরমপুরের ‘ভাইদা’র]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে