সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স ৪৩৷ তা সত্ত্বেও অনস্ক্রিনে তাঁর অ্যাপিল আজও মুগ্ধ করে দর্শকদের৷ কান চলচিত্র উৎসবে তিনি কী পোশাক পরলেন, তা জানতে আজও কৌতূহলী তাঁর ভক্তরা৷ কথা হচ্ছে, ঐশ্বর্য রাই বচ্চনের৷ চলতি বছর যাঁকে ফের দেখা যাবে বড়পর্দায়৷
পরিচালক ওমপ্রকাশ মেহরার আগামী ছবির নায়িকা প্রাক্তন বিশ্ব সুন্দরী৷ KriArj এন্টারটেনমেন্টের সঙ্গে হাত মেলাচ্ছে ওমপ্রকাশ মেহরা পিকচার্স৷ পরিচালকের এক ঘনিষ্ঠ এই খবর নিশ্চিত করেছেন৷ জানিয়েছেন, এর আগে যেমন ‘রং দে বাসন্তি’, ‘দিল্লি ৬’-এর মতো সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন ওমপ্রকাশ তেমনই ঘরানার ছবি হতে চলেছে এটি৷ তবে এই প্রথম ঐশ্বর্যর সঙ্গে কাজ করতে চলেছেন পরিচালক-প্রযোজক৷ ছবির নাম এখনও জানা যায়নি৷ আর কে কে রয়েছেন ছবিতে? না, তা এখনও চূড়ান্ত হয়নি৷ খুব শীঘ্রই অন্যান্য কলাকুশলী বেছে নেবেন পরিচালক৷ সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছর শেষের দিকেই মুক্তি পাবে ছবিটি৷ আপাতত নিজের আপকামিং ছবি ‘মেরে প্যায়ারে প্রাইম মিনিস্টার’ নিয়ে ব্যস্ত ওমপ্রকাশ৷ এক বস্তির চার বন্ধুর বন্ধুত্বের কাহিনি বর্ণিত হয়েছে এই ছবিতে৷ ছবির বেশিরভাগ শুটিং মুম্বইয়ের বস্তিতেই করা হয়েছে৷
[ফুটবল বনাম বক্সিং, টলিপাড়ার বক্স অফিসে জমেছে খেলা]
পরিচালক সঞ্জয় গুপ্তার ‘জজবা’ দিয়ে ছবির জগতে দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন৷ যদিও বক্স অফিসে সেই ছবি খুব একটা ব্যবসা করতে পারেনি৷ গত বছর তাঁকে উমঙ্গ কুমারের ‘সরবজিৎ’ এবং করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে দেখা গিয়েছিল৷ ‘সরবজিৎ’ ছবিতে সরবজিতের দিদি দলবীর কৌরের ভূমিকায় অভিনয় করে ফিল্ম সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন বলি ডিভা৷ এবার ওমপ্রকাশ ও ঐশ্বর্য জুটি বক্স অফিসে বাজিমাত করতে পারে কিনা, সেদিকেই তাকিয়ে সিনেপ্রেমীরা৷
[চোরাবালিতে শাহরুখ, এগিয়ে আসছে কমোডো ড্রাগন, তারপর…]
সর্বশেষ খবর
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
নজরে উপনির্বাচন! রেজিনগর-নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি
-
পার্টিতে মদ্যপানের প্ল্যান? আগে খেয়ে নিন এই খাবারগুলি, হ্যাংওভার সামলানো হবে সহজ