সৌদি আরবের মক্কায় মারাত্মক পরিস্থিতির সম্মুখীন রাখি সাওয়ান্ত। প্রার্থনার আসন বিতরণের সময় একেবারে হুলস্থুল কাণ্ড! বন্যাকবলিত নেপালের জন্য প্রার্থনার পরই তীর্থযাত্রীদের মধ্যে ‘জানামাজ’ তথা নামাজ পড়ার চাদর বিতরণ করেন রাখি। ভিড়ের মাঝে আচমকা রাখির ধরে টান, এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ রাখি সাওয়ন্ত। সমাজমাধ্যমে দাবানলের গতিতে ছড়িয়ে পড়েছে সেই মুহূর্তের ভিডিও।
কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, রাখিকে একেবারে মৌমাছির মতো ছেঁকে ধরেছেন তীর্থযাত্রীরা। অস্বস্তিকর পরিস্থিতিতে রাখির চোখে মুখে আতঙ্কের ছাপ একদম স্পষ্ট। রাখির মুখে শোনা যায় ‘আল্লা আকবর’। বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেও আসন বিতরণ থেকে নিজেকে বিরত রাখেননি রাখি। ভিড় ক্রমশ তাঁর দিকে এগিয়ে আসে।
আরও পড়ুন:
View this post on Instagram
নামাজ পড়ার চাদর নেওয়ার জন্য রাখির দিকে হাত বাড়িয়ে দেন শয়ে শয়ে তীর্থযাত্রী। চাদর বিতরণ শেষ হওয়ার পরও নাকি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। মক্কা সংলগ্ন একটি দোকানের দিকে গেলেও রাখির পিছু ছাড়েননি বেশ কয়েকজন সাধারণ তীর্থযাত্রী। তখনও নামাজের চাদর নেওয়ার চেষ্টা জারি। হট্টগোলের মধ্যে একপর্যায়ে কয়েকজন রাখির হিজাব টানেন।
View this post on Instagram
তড়িঘড়ি সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন রাখি। মক্কা সফর এবং পরবর্তীতে তাঁকে ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খল পরিস্থিতি বর্তমানে আলোচ্য বিষয়। ঘটনার বিভিন্ন ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ সিজন ২-এ ফিরছেন রাখি। পেশাগত দিক থেকেও ফের আলোচনায় অভিনেত্রী।
View this post on Instagram
সময় রায়নার এই ‘বহু বিতর্কিত’ শোয়ের দ্বিতীয় সিজনের আসন্ন একটি পর্বে প্যানেলিস্ট হিসেবে দেখা যাবে। প্রথম সিজনের ১২ নম্বর পর্বেও অতিথি প্যানেলিস্ট হিসেবে অংশ নিয়েছিলেন। সেই পর্বে রাখির উপস্থিতি দর্শক উপভোগ করেছিল। তাঁর স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া এবং অন্যান্য প্যানেলিস্টদের সঙ্গে কথোপকথন বিশেষভাবে নজর কেড়েছিল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
যাদবপুর ক্যাম্পাসেই অবাধ যৌনতা! ভাইরাল পুরনো ভিডিও, নীরব সব ছাত্র সংগঠন
-
‘দলের বিশ্বাসযোগ্যতা তলানিতে’, তৃণমূল ছেড়ে সদলে কংগ্রেসে যোগ বসিরহাটের প্রাক্তন বিধায়কের
-
গরম খাবারের জন্য মাইক্রোওভেন লাগে না, জানুন টিফিন প্যাক করার দুর্দান্ত ৭ টেকনিক!
-
অত্যাচারের পর গাছে বেঁধে তরুণীর গায়ে আগুন! হাসপাতালে মৃত্যু চণ্ডীগড়ের ইনফ্লুয়েন্সরের
-
চলতি বছরেই রাজ্যে ১০০ স্টেডিয়াম নির্মাণ, মেসি-কাণ্ডের টাকা ফেরত নিয়েও আশ্বাস মুখ্যমন্ত্রীর