সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক যোগ দিবস ঘটা করেই পালন করেছে বলিউড। অনেকেই সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করেছেন। কেউ কেউ আবার যোগের মাহাত্ম্যও বুঝিয়েছেন। তেমনটাই করতে গিয়েছিলেন রাখি সাওয়ান্ত। যোগাভ্যাসের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন তিনি। কিন্তু তা করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের শিকার হতে হল তারকাকে।
Advertisement
[প্রেম আর সম্পর্কের নরম আলো মেখে কেমন হল প্রতীমের ‘আহারে মন’?]
নয়ের দশকে প্রাইভেট অ্যালবামের সূত্রে গ্ল্যামার জগতে প্রবেশ করেন রাখি সাওয়ান্ত। বেশ কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছিলেন তিনি। ছিলেন জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর প্রতিযোগী। কিন্তু ব্যক্তিগত জীবনের বিতর্ক নিয়েই বেশিরভাগ সময় সংবাদের শিরোনামে উঠে এসেছেন তিনি। এবারেও তাঁর ব্যতিক্রম হল না।
[রণবীর নয়, ‘সঞ্জু’র চরিত্রে বলিউডের এই নায়ককেই পছন্দ ছিল প্রযোজকের]
আন্তর্জাতিক যোগ দিবসে ‘হট যোগা’য় শামিল হয়েছিলেন রাখি। সেখানে আবার লাল বিকিনি পরে যোগাভ্যাস করছিলেন। এতেই কটাক্ষের শিকার হতে হয় তাঁকে। অনেকেই রাখিকে মনে করিয়ে দেন, তাঁর যৌবনের সময় অতীত। তাই জোর করে তা ধরে রাখার চেষ্টা করা বৃথা বলেও মন্তব্য করেন অনেকে।
অবশ্য এরপরও দমে যাননি অভিনেত্রী। এভাবেই তিনি নিজের যোগাভ্যাস চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন।
[নভেম্বরেই বাজছে সানাই, বিয়ের দিনক্ষণও পাকা রণবীর-দীপিকার!]
সর্বশেষ খবর
-
‘মোদিকে যা দিয়ে…’! রাখির কুকথায় কঙ্গনার তোপ, ‘তোকে কেউ ঝাড়ুদারেরও চাকরি দেবে না’
-
শিক্ষকদের সম্মানে ডিসানে ‘গুরু প্রণাম’, হৃদ্স্বাস্থ্য থেকে ডায়াবেটিস নিয়ে আলোচনা
-
নিজেকে ভারতীয় রাগবি দলের সদস্য বলে দাবি, গুরুগ্রামে বাইকার তরুণীকে ধাক্কা দেওয়া যুবক আসলে কে?
-
তিন বছরে তৃতীয়বার, উত্তরপ্রদেশে আম্বেদকরের মূর্তি ভাঙচুর!
-
‘কুঁড়ে’ প্রতিযোগীদের উপর রেগে কাঁই ‘বিগ বস’, সবাইকে ছাঁটাই! ব্রহ্মাস্ত্রে কাকে বাঁচাবেন জীতু?