সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষবার বড় পর্দায় তাঁকে দেখা গিয়েছিল ২০১৪ সালে৷ তারপরই সরে গিয়েছিলেন লাইমলাইট ছেড়ে৷ নিভৃতে বিয়ে সেরেছিলেন প্রযোজক-পরিচালক আদিত্য চোপড়ার সঙ্গে৷ মেয়ে আদিরার জন্মের পরও মিডিয়া থেকে দূরেই থেকেছেন৷ শুধু অনুরাগীদের জন্য একটি ছবি আপলোড করেছিলেন মাত্র৷ কিন্তু জন্মদিনে নিজের অনুরাগীদের নিরাশ করলেন না রানি মুখোপাধ্যায়৷ যশরাজ ফিল্মসের সৌজন্যেই আগের সন্ধেয় এসেছিলেন ফেসবুক লাইভে৷ সেখানেই ফাঁস করলেন নিজের এই স্বেচ্ছা অবসরের সিদ্ধান্তের কারণ৷
[কবিতা নিয়ে বিতর্ক, শ্রীজাতর বিরুদ্ধে দায়ের হল এফআইআর]
কেন নিজের ও মেয়ে আদিরার ছবি প্রকাশ্যে পোস্ট করেন না? এই প্রশ্নের উত্তরে রানি জানান, তাঁর স্বামী আদিত্য চোপড়া ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখতে ভালবাসেন৷ সেই কারণেই তাঁর ইচ্ছেকে সম্মান জানিয়ে প্রচারের আলো থেকে নিজেকে ও মেয়ে আদিরাকে দূরে রেখেছেন রানি৷
তবে হামেশা তাঁর অনুরাগীদের না বলতে ভাল লাগে না৷ তাই অনুরাগীদের কথা ভেবেই ফের পর্দায় ফিরছেন ‘মরদানি’৷ যশরাজ ফিল্মস-এর ব্যানারেই ফিরছেন অভিনেত্রী৷ ছবির নাম ‘হিচকি’৷ এপ্রিল থেকেই শুরু হওয়ার কথা ছবির শুটিং৷ নিজের কামব্যাক নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী৷ আদিরার জন্মের পর নতুন জীবন বেশ উপভোগ করছেন বলে জানিয়েছেন তিনি৷
[এবার বিমানে নিষিদ্ধ ল্যাপটপ, ট্যাবলেট, ক্যামেরা!]
সর্বশেষ খবর
-
‘যৌন হেনস্তার অভিযোগ মিথ্যা ও আরোপিত’, ব্রিজভূষণের ঢাল হয়ে জানাল দিল্লির আদালত
-
‘খাঁটি পেট্রল কি তোমার বাবার বাড়ি থেকে আসবে?’ ইথানল ইস্যুতে বিজেপি সাংসদের মন্তব্যে বিতর্ক
-
‘মেয়েরা ধর্ষণ উপভোগ করে’, মন্তব্যে বিতর্কের ঝড় তুলে পুলিশের জালে ডানপন্থী নেতা
-
বিধ্বংসী ভূমিকম্পে ধ্বংসস্তূপ ‘লগান’-এর শুটিং স্পট, আমিরের ছবির এই অজানা গল্প জানেন?
-
আইপিএলের মতোই টি-টোয়েন্টি লিগ, মার্কি প্লেয়ার শুভমান-অভিষেকরা, তুঙ্গে উন্মাদনা