সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোলাপি অয়েল-ক্লথে শুয়ে থাকা ফুটফুটে বাচ্চা মেয়েটার ছবি ইন্টারনেটে ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। একে তো সে রানি মুখোপাধ্যায় আর আদিত্য চোপড়ার মেয়ে, তায় এই প্রথম দেখা গেল তার এতগুলো ছবি! পাশাপাশি, মেয়ের ছবি পোস্ট করা দিয়ে ইনস্টাগ্রাম করা শুরু করলেন রানি- ভক্তদের কাছে সেটাও কম পাওনার নয়!
কিন্তু মুশকিল হল অন্য জায়গায়! সবাই যেমন রানির মেয়ের ছবি দেখে অবাক হয়েছেন, তার চেয়েও বেশি অবাক হয়েছেন নায়িকা নিজে! কেন না, ওগুলো আদিরার ছবিই নয়। সব চেয়ে বড় কথা, রানি ইন্সটাগ্রামে অ্যাকাউন্ট খোলেননিও!

এই সেই ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ছবি
বিব্রত নায়িকার তরফ থেকে তাই স্পষ্ট বিবৃতি দেওয়া হয়েছে সংবাদমাধ্যমকে। রানির মুখপাত্র জানিয়েছেন, যার ছবি ভাইরাল হয়েছে, সে আদিরা নয়। পাশাপাশি, রানি মুখোপাধ্যায় আগেও যেমন সোশ্যাল মিডিয়ায় ছিলেন না, এখনও নেই। ‘আইঅ্যামরানিমুখার্জি’ নামের যে ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন সবাই, ওটা নকল অ্যাকাউন্ট! রানি কোনও অ্যাকাউন্ট খোলেননি ইন্সটাগ্রামে!
বোঝো কাণ্ড!
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক