সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁদের প্রেম নিয়ে বলিউডে কানাঘুষোর শেষ নেই৷ চোখ ধাঁধিয়ে যায় তাঁদের জুটিটিকে দেখলে৷ কিন্তু এবার মনে হয় এই সম্পর্কেই দুরত্বের মেঘ জমেছে৷ আর তাঁদের মাঝেই নাকি এসে পড়েছেন বলিউডের অন্য এক অভিনেত্রী৷
গোটা বছরজুড়েই বলিউডে যে ব্রেকআপ সিজন চলছে তাতে রণবীর-দীপিকার সম্পর্কও যদি কোনও তৃতীয় ব্যক্তির জন্য ভেঙে যায়, তবে খারাপ লাগা থাকলেও বিশেষ অবাক হবেন না কেউই৷
কিন্তু বলিউডের ‘রাম’ ও ‘লীলা’-র সম্পর্ক ভাঙা কী এতই সহজ?
রণবীরের আগামী ছবি ‘বেফিকর’-এ ২৩ টি চুমুর দৃশ্য রয়েছে বলে জানা গিয়েছে৷ সহ-অভিনেত্রী বাণী কাপুরকে চুমু খাচ্ছেন রণবীর, এমনটাই ছিল ছবির প্রথম এবং দ্বিতীয় পোস্টার৷ ছবির প্রেক্ষাপটেই নাকি বাণীকে ২৩ বার চুমু খেয়েছেন রণবীর৷ তাহলে ভাবুন ছবির শুটিং-এর সময় না জানি কত চুমুই না খেয়েছেন রণবীর বাণীকে!
আর রণবীরের এই অতি-চুম্বন কাণ্ড নিয়েই প্রশ্ন করা হয়েছিল তাঁর প্রেমিকা দীপিকাকে৷ প্রথমটায় ‘ছবির পোস্টার দেখিনি’ বলে সাংবাদিকদের এড়িয়ে যান দীপিকা৷ কিন্তু এরপর আবার সেই একই বিষয়ে প্রশ্ন করা হলে, নিজের পেশাদারিত্ব বজায় রেখেই দীপিকা বলেন, “স্ক্রিপ্ট যদি দাবি করে, তবে অভিনেতাকে চুমু খেতে হবে৷ এর মধ্যে আমি কোনও ভুল খুঁজে পাই না৷ আমিও অভিনয়ের সময় চরিত্রের খাতিরে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছি৷”
সাংবাদিক বলছেন, উত্তরটা খুব দ্রুত দিয়ে দিয়েছিলেন দীপিকা! আর সাইকোলজি বলে, কোনও ব্যক্তি যখন কিছু লুকোতে চান, তখন খুব দ্রুত কথা বলেন!
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের