সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ছোট পর্দায় একসঙ্গে কাজ করতে চলেছেন রণবীর সিং এবং অর্জুন কাপুর৷ বলিউড তারকাদের বড় পর্দা থেকে ছোট পর্দায় কাজ করতে আসার ঘটনা এই নতুন নয়৷ এর আগে বিগ বি থেকে শুরু করে শাহরুখ খান, সলমন খান, আমির খান, অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া- প্রত্যেকেই ছোট পর্দায় কাজ করে দর্শকদের মন জয় করেছেন৷
এবার রণবীর এবং অর্জুনের পালা৷ জানা গিয়েছে যশ রাজ ফিল্মসের আগামী ওয়েব সিরিজে কাজ করতে দেখা যাবে এই হ্যান্ডসাম জুটিকে৷ এর আগে ‘গুণ্ডে’ ছবিতে এই জুটিকে একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল৷ তাঁদের ব্রোম্যান্স মন কেড়েছিল সবার৷
শোনা যাচ্ছে, যশরাজের এই ওয়েব সিরিজও নাকি বন্ধুত্ব, প্রেম, লড়াই এবং দারুন ব্রোম্যান্সের মিশেল৷ এই দুই তারকার বিপরীতে অভিনয় করার জন্য সুন্দরী অভিনেত্রীর খোঁজ করছে যশ রাজ ফিল্মস৷
জানা গিয়েছে, এই মুহূর্তে দুই অভিনেতাই ব্যস্ত রয়েছেন নিজেদের ফিল্ম নিয়ে৷ রণবীর এখন প্যারিসে ‘বেফিকর’ ছবির শুটিংয়ে ব্যস্ত এবং অর্জুন ব্যস্ত ‘হাফ গার্লফ্রেন্ড’ ছবির শুটিংয়ে৷
তাই যশ রাজের পক্ষ থেকে এখনও সরাসরি জানান হয়নি কবে থেকে শুরু হবে এই ধারাবাহিকের শুটিং৷ তবে এই ধারাবাহিকের শুটিং যে শীঘ্রই শুরু হবে সে বিষয়ে জানানো হয়েছে যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে৷
সর্বশেষ খবর
-
আইসি ক্লোজ ও আইও সাসপেন্ড, তৃণমূল কর্মীর মৃত্যুতে হালিশহরে গিয়ে ‘অ্যাকশন’ শুভেন্দুর
-
‘যৌন হেনস্তার অভিযোগ মিথ্যা ও আরোপিত’, ব্রিজভূষণের ঢাল হয়ে জানাল দিল্লির আদালত
-
‘খাঁটি পেট্রল কি তোমার বাবার বাড়ি থেকে আসবে?’ ইথানল ইস্যুতে বিজেপি সাংসদের মন্তব্যে বিতর্ক
-
‘মেয়েরা ধর্ষণ উপভোগ করে’, মন্তব্যে বিতর্কের ঝড় তুলে পুলিশের জালে ডানপন্থী নেতা
-
বিধ্বংসী ভূমিকম্পে ধ্বংসস্তূপ ‘লগান’-এর শুটিং স্পট, আমিরের ছবির এই অজানা গল্প জানেন?