সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের অন্যতম চার্মিং অভিনেতা রণবীর সিং এখন যাই করছেন না কেন তাই মন কাড়ছে দর্শকদের৷ বরাবরই নিজের কাণ্ড কারখানায় ভক্তদের নজর কেড়েছেন তিনি৷ বর্তমানে সুইজারল্যান্ডে নিজের মতো সময় কাটাচ্ছেন বলিউডের বাজিরাও৷
গত কয়েকদিন আগেই অক্ষয় কুমারকে তাঁর সদ্য মুক্তি পাওয়া ছবি ‘রুস্তম’-এর জন্য নিজের স্টাইলে শুভেচ্ছা জানিয়েছিলেন রণবীর৷ এবার বলিউডের বাদশা শাহরুখ খানকে ভিডিও ট্রিবিউট দিলেন রণবীর৷
সুইজারল্যান্ডের পাহাড়ি সৌন্দর্যের মাঝে শাহরুখের ‘ডর’ ছবির ‘তু মেরে সামনে’ গানটিতে শাহরুখের মতো করেই নাচলেন রণবীর৷ এসআরকে’র লাভার বয় ইমেজকেই আর একবার জীবিত করে তুললেন নয়া ভিডিওতে৷
শুধু শাহরুখ খানকে ট্রিবিউট দিয়েই থেমে থাকেননি রণবীর৷ স্বাধীনতা দিবস নিজের মতো করে পালন করলেন তিনি৷ স্বাধীনতা দিবসে নতুন ধরনের স্বাধীনতাও উপভোগ করলেন৷ সুইজারল্যান্ডের আকাশে প্যারাগ্লাইডিং করলেন রণবীর৷ আকাশে উড়ন্ত অবস্থায় সেই মুহূর্তকে ভিডিও পর্যন্ত করলেন৷ তাঁর হাবভাব দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছিল তিনি মাঝ আকাশে পেয়েছেন মুক্তির স্বাদ৷
দেখুন সেই ভিডিও দুটি:
সর্বশেষ খবর
-
টাকি পুরসভার ‘বিদ্রোহী’ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, জোর জল্পনা
-
অরূপ-স্বরূপের ‘রহস্যময় ঘরে’ তল্লাশি পুলিশের, উদ্ধার মোবাইল-আইপ্যাড, প্রচুর নথি!
-
কুলটিতে ‘ভয় আউট, ভরসা ইন’, মন্ত্রীর জনতার দরবারে ৫ বছরের সমস্যার সমাধান ২৪ ঘণ্টায়!
-
আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে কন্ডোম, নেশার সামগ্রী! শোরগোল শিক্ষাঙ্গনে
-
লোকসভায় ‘অপারেশন লোটাসের’ নেপথ্যে কে? নাম সামনে আনলেন ‘বিদ্রোহী’ কাকলি