সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সাওয়ারিয়া’ ছবিতে নগ্নতা প্রসঙ্গে ডেবিউ ছবিতেই ঝড় তুলেছিলেন রণবীর কাপুর৷ তারপর বহু জল গড়িয়ে গিয়েছে৷ ইতিমধ্যে বলিপাড়ায় আর এক রণবীরের উত্থান হয়েছে এবং নয়া প্রজন্মের ব্যাটন তিনি বয়ে নিয়ে চলেছেন দক্ষতার সঙ্গেই৷ এবার তাঁর ‘ফ্রন্টাল ন্যুডিটি’ নিয়ে ঝড় উঠেছে সিনেমহলে৷ আর সব সমালোচনার জবাব দিয়ে অভিনেতা জানালেন, নগ্ন হতে তাঁর কোনও আপত্তি নেই৷
নিঃসন্দেহে এই সময়ের হিন্দি সিনেমার দুনিয়ায় সবথেকে সমালোচিত অভিনেতা রণবীর সিং৷ বিশেষত ‘বাজিরাও মস্তানি’ পরবর্তী সময়ে তাঁকে নিয়ে আলোচনা আরও বেড়েছে৷ সেই রণবীরকেই ‘বেফিকরে’ ছবির ট্রেলারে যেভাবে দেখা গিয়েছে তাতে শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়৷ একদা বলিউডে শার্ট খুলেই বাজিমাত করতেন সলমন খান৷ পরে সিক্স প্যাক অ্যাবস দেখানোর ঠেলায় বহু নায়কই সেই কায়দা অনুসরণ করেছেন৷ কিন্তু রণবীর এগিয়েছেন আরও এক ধাপ৷ আর তিনি যেরকম সাবলীলভাবে ফ্রন্টাল ন্যুডিটির বিষয়টি দেখেছেন সেটিও উল্লেখ্য৷ নগ্নতা নিয়ে সমস্ত সমালোচনার জবাব দিয়ে রণবীর জানালেন, “অভিনেতার নগ্ন হওয়া মানে আক্ষরিক অর্থে নগ্ন হওয়া বোঝায় না৷ তাঁরা যা অনুভব করেন না সেটাই এমনভাবে অভিনয় করেন যাতে দর্শক তাঁর অভিনয়টা বুঝতে না পারে৷ ভাবে সত্যিই তিনি একই অনুভবে ভাবিত হচ্ছেন৷” তবে অনেক অভিনেতাই সেই আবেগ সঞ্চারের ক্ষেত্রে নানারকম ‘ট্রিক’ ব্যবহার করেন৷ কিন্তু রণবীর তা করতে নারাজ৷ অভিনেতা হিসেবে তিনি তাঁর সর্বস্ব দিয়েই আবেগ-অনুভব দর্শকের মনে পৌঁছে দিতে চান৷ আর তাই তিনি জানাচ্ছেন, নগ্নতা তাঁর কাছে অন্য মাত্রা ও অর্থ নিয়ে আসে৷ নগ্নতার সঙ্গে তাঁর সত্তার কোনও বিরোধ নেই৷ তিনি যাই পরুন না কেন, সেটি বাহ্যিক উপকরণ মাত্র৷ সত্তার প্রশ্নে নগ্নতা যে কাজ করে না, সেটাই আরও একবার সিনেমহলকে জানিয়ে দিলেন রণবীর৷
সর্বশেষ খবর
-
গভীর রাতে আবাসনের সুইমিং পুলে ছাত্রীর দেহ! ‘খুন’ নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ
-
এবার শত্রুকে ‘অন্ধ’ করে আক্রমণ! ভারতীয় সেনার রণকৌশলে বিরাট বদল
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা