সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’জনের মন বাঁধা পড়ে গিয়েছে ছ’বছর আগেই৷ এবার পালা চার হাত এক হওয়ার৷ আর হাতে মাত্র কয়েকদিন বাকি৷ আগামী ১৪ এবং ১৫ নভেম্বর ইটালির লেক কোমোয় বসছে বিয়ের আসর৷ শুরু হয়ে গিয়েছে রণবীর ও দীপিকার বিয়ের কাউন্টডাউন৷
[বিয়ের তোড়জোড় শুরু দীপিকার, এ ছবি দেখলেই বুঝবেন]
দিনকয়েক আগে তাঁর স্টাইলিশ শালীনা নাথানি ইনস্টাগ্রামে দীপিকার একটি ছবি পোস্ট করেন৷ ওই ছবি দেখেই বোঝা যায়, দীপিকার গায়ে লেগেছে বিয়ের জল৷ কমলা রঙের সালোয়ার স্যুটে দেখা গিয়েছিল তাঁকে৷ এবার পালা রণবীরের৷ বিয়ের প্রস্তুতি তুঙ্গে তাঁর বান্দ্রার বাড়িতেও৷ ইতিমধ্যেই গায়ে হলুদের অনুষ্ঠান সেরে ফেলেছেন রণবীর৷
[‘ওর বিয়ে তো আমার কী?’ প্রিয়াঙ্কাকে নিয়ে এমনটাই বললেন শাহরুখ]
এই অনুষ্ঠানে বেশ খোশমেজাজে ধরা দিলেন তিনি৷ বান্দ্রাতেই গায়ে হলুদের আয়োজন করেছিলেন৷ সাদা শেরওয়ানিতে দারুণ মানিয়েছিল রণবীরকে৷ ব্যালকনিতে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে সেলফি তুলতে দেখা গিয়েছে দীপিকার হবু বরকে৷ বলিউডের কেউই গায়ের হলুদের অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন না৷ কিন্তু তাতে কী, এই অনুষ্ঠানের কথা লুকিয়ে রাখা গেল না৷ নানা মেজাজে দীপিকার হবু বরকে লেন্সবন্দি করলেন পাপারাজ্জিরা৷
[আগামী বছর বিয়ের পিঁড়িতে বসবেন রণবীর-আলিয়া!]
হবু বর যখন গায়ে হলুদের অনুষ্ঠানে মাতোয়ারা, তখন গয়না কেনাকাটিতে ব্যস্ত দীপিকা৷ গয়নাগাটি পরতে বেশ পছন্দ করেন দীপিকা৷ শোনা যাচ্ছে, প্রায় কোটি টাকার গয়না কিনেছেন তিনি৷ মঙ্গলসূত্রও নাকি কিনেছেন দীপিকা৷ যাঁর দাম ২০লক্ষ টাকা৷ শুধু নিজের জন্য নয়, হবু বরের জন্য একটি সোনার চেন কিনেছেন দীপিকা৷ এখানেই শেষ নয়, আরও চমক রয়েছে দীপিকা-রণবীরের বিয়েতে৷ কোঙ্কনি ও সিন্ধি দু’ধরনের রীতিকেই বিয়ে হবে তাঁদের৷ দুটি আলাদা রিসেপশনেরও আয়োজন করা হচ্ছে৷ বেঙ্গালুরুতে দীপিকার বন্ধুবান্ধবদের নিয়ে একটি পার্টির আয়োজন করা হবে৷ মুম্বইতে রিসেপশনের বন্দোবস্ত করেছেন রণবীর৷ ওই পার্টিতে রণবীরের পরিবারের লোকজন এবং বি-টাউনের অন্যান্য তারকারাও উপস্থিত থাকবেন বলেই গুঞ্জন৷
সর্বশেষ খবর
-
রেজিনগরে ফ্রন্টের ফাটল আরও চওড়া! উপনির্বাচনে সিপিএম-আরএসপির পৃথক মনোনয়ন
-
তোলাবাজির অভিযোগ! কীর্তিকে রক্ষাকবচ দিয়েও সিআইডির ডাকে সাড়া দেওয়ার নির্দেশ হাই কোর্টের
-
‘স্পাইসজেট চোর’, উড়ান বিভ্রাটে বিক্ষোভ যাত্রীদের! উত্তপ্ত দিল্লি বিমানবন্দর
-
দ্রুত ওজন কমায় বদলাতে পারে মুখের গড়ন! সোহেল খানের চেহারায় কেন এমন পরিবর্তন?
-
পিছিয়ে যাচ্ছে ‘কিং’ মুক্তির দিন! চর্চার মাঝে ছবি নিয়ে বড় আপডেট শাহরুখের