সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে সেই পরিচিত কাঞ্জিভরম, চোখে কাজল, ঠোঁটে মেরুন রঙের লিপস্টিক৷ মঞ্চে যখন উঠলেন হাততালিতে কান পাতা দায়৷ এর মাঝেই বেজে উঠল ‘পরদেশিয়া’র সুর৷ নস্টালজিয়ায় সুড়সুড়ি দিয়ে দুলে উঠল ভানুরেখা গণেশনের কোমর৷ সেই ছন্দে বিভোর হয়ে থাকলেন উপস্থিত জনতা৷
আসলে তিনি তো চিরযৌবনা৷ কে না জানে, সময়ও যেন থমকে যায় তাঁর সামনে! ষাট পেরিয়েও তাই তিনি ঝলসে উঠলেন স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডস ২০১৬’র মঞ্চে৷ দুই মিনিটের সেই ম্যাজিক্যাল মুহূর্তের সবচেয়ে কাছ থেকে সাক্ষী ছিলেন সোনম কাপুর৷ রেখাকে ট্রিবিউট জানাতেই তিনি পারফর্ম করছিলেন স্ক্রিন অ্যাওয়ার্ডসের মঞ্চে৷ হয়তো বুঝতেও পারেননি এই বিরল মুহূর্তের সাক্ষী হতে চলেছেন তিনি৷ তাল মেলানোর চেষ্টা করেও থেমে গিয়েছিলেন বলিউড ডিভার স্বতঃস্ফূর্ততাকে কুর্নিশ জানিয়ে৷ কমতি বোধহয় থাকল শুধু একজনের! কে না জানে, মিঃ নটবরলাল না থাকলে কি পরদেশিয়ার সুর তেমন জমে!

সর্বশেষ খবর
-
রাশিয়ায় ভয়ংকর ড্রোন হামলা ইউক্রেনের! কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, ছড়াল আতঙ্ক
-
কপার-টি থাকা সত্ত্বেও গর্ভে সন্তান! কতটা নিরাপদ এই প্রেগন্যান্সি?
-
চিনি-গুড় প্রয়োজন নেই, মিষ্টিমুখের ইচ্ছে হলে বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর গ্রিন মুগ লাড্ডু
-
হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন, চাওয়া হচ্ছে টাকা! পুলিশের দ্বারস্থ বিজেপি বিধায়ক
-
‘লাশের রাজনীতি করতে ভালোবাসেন…’, হালিশহর প্রসঙ্গে মমতার বিরুদ্ধে বিস্ফোরক মুকুল-পুত্র!