সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের রিমেক ছবিগুলির মধ্যে অন্যতম ‘ডন’৷ অমিতাভ বচ্চন অভিনীত ‘ডন’ ছবিটিরই রিমেক করেছিলেন পরিচালক ফারহান আখতার৷ মুখ্যচরিত্রে দেখা গিয়েছিল বলিউডের বাদশাকে৷ দর্শকদের মধ্যে ছবিটি যে ব্যাপক সাড়া জাগিয়েছিল তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না৷ আর ছবির এই সাফল্যের পরই ছবিটির সিক্যুয়েল বানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ফারহান৷ তারপরই পর্দায় মুক্তি পেল ডন সিরিজের দ্বিতীয় ছবি ‘ডন ২’ ৷ যদিও এই ছবিটি তেমন সাফল্য পায়নি৷ যথারীতিই লোকসানের মুখ দেখতে হয়েছিল প্রযোজক তথা পরিচালক ফআরহানকে৷ কিন্তু কথা দিয়েছিলেন ডন সিরিজের তৃতীয় ছবি নিয়ে আসবেন তিনি৷
সেই কথা রেখেই এবার ‘ডন ৩’ নিয়ে আসতে চলেছে এক্সেল এন্টারটেনমেন্ট৷ ফারহান আখতার এবং রীতেশ সিধওয়ানির যৌথ প্রযোজনায় ডন সিরিজের তৃতীয় ছবি মুক্তি পেতে চলেছে বলেই মনে করছে বলিউডের একাংশ৷ সম্প্রতি রীতেশ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শাহরুখ ‘ডন’ খানের একটি ছবি আপলোড করেছেন এবং সেই ছবির ক্যাপশনেই তিনি লিখেছেন এক্সেল এন্টারটেনমেন্টের ১৫ বছরের পথ চলা’র সাফল্য এবং ‘ডন ৩’-এর জন্য প্রস্তুত থাকতে৷ আর তাঁর এই পোস্টটি প্রমাণ করে দিয়েছে শীঘ্রই কাজ শুরু হবে ছবির কাজ৷

কানাঘুষো শোনা যাচ্ছে, ছবিতে শাহরুখের বিপরীতে এবার আর দেখা যাবে না প্রিয়াঙ্কাকে৷ ফারহানের পরিচালনায় এবার শাহরুখের বিপরীতে ক্যাটরিনা কাইফ কিংবা জ্যাকলিন ফার্নান্ডেজকে রোমার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১