সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কার্যত হার স্বীকার করেই নিলেন অভিনেতা সলমন খান৷ অভিনয়ের দক্ষতায় তিন খানেদের মধ্যে আমির যে এখনও সলমন, শাহরুখকে বিনা কোনও সমস্যায় টেক্কা দিতে পারেন, তা তিনি আবারও প্রমাণ করে দিয়েছেন তাঁর সদ্য মুক্তি পাওয়া ছবি ‘দঙ্গল’-এ৷ আর ছবির গুণগত মানের বিচারে আমির অভিনীত ‘দঙ্গল’ যে সলমনের ‘সুলতান’-এর থেকে ঢের ভাল তা স্বীকার করে নিলেন স্বয়ং ভাইজানও৷
গত ২২ ডিসেম্বরই হয়ে গিয়েছে ‘দঙ্গল’-এর স্পেশাল স্ক্রিনিং৷ গোটা বলিউড আমিরের এই নতুন ছবির জন্য অপেক্ষা করে ছিল বছরের গোড়া থেকেই৷ আর তাই এই ছবি নিয়ে বলিউড তারকা মহলের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো৷ অন্যান্য বলি সেলেবদের মতো ভাইজানও ‘দঙ্গল’ ছবি নিয়ে নিজের উৎসাহের কথা আগেই প্রকাশ করেছিলেন৷
এর পাশাপাশি, ‘দঙ্গল’ এবং ‘সুলতান’ দুটি ছবিই কুস্তির মতো খেলাকে কেন্দ্র করে তৈরি হয়েছে বলে, দুটি ছবির তুলনা বছরের শুরু থেকেই চলে আসছিল৷ ‘দঙ্গল’ এগিয়ে না ‘সুলতান’ এগিয়ে, সেই প্রশ্নই ঘুরে ফিরে আসছিল সর্বত্র৷ কিন্তু অবশেষে সলমন নিজেই স্বীকার করে নিলেন, ‘দঙ্গল’ সুলতানের থেকে অনেক ভাল সিনেমা’৷
এই কথা স্বীকার করেই টুইট করেছেন সলমন৷ টুইটে লিখেছেন, “আমার পরিবার আজ সন্ধ্যায় দঙ্গল দেখেছে৷ এটা সুলতানের থেকে অনেক ভাল ছবি৷ আমির তোমায় ব্যক্তিগতভাবে ভালবাসি কিন্তু পেশাগত কারণে ঈর্ষা করি৷”
My Family saw #Dangal today evening and thought it was a much better film than #Sultan. Love u personally Aamir but hate u professionally ! pic.twitter.com/sJlDG7u95c
— Salman Khan (@BeingSalmanKhan) December 22, 2016
খোদ সুলতান যেখানে এক রকম হার স্বীকার করছেন আমিরের কাছে, সেখানে আমার আর আপনার ‘দঙ্গল’ আর ‘সুলতান’-এর তুলনা বিচারের কোনও আর প্রয়োজন রয়েছে কি?
সর্বশেষ খবর
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ
-
‘কলাকুশলীরা বেশি ভুগেছেন…’, স্বরূপের গ্রেপ্তারিতে কী বলছেন ‘বাজিগর’ অনির্বাণ?
-
তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন! আন্নামলাই, নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি
-
অস্তাচলে তৃণমূলের সূর্য! ২৮ বছর পর ‘ছুটি’ পেলেন মমতার ‘বক্সীদা’
-
সেন্টার অফ এক্সেলেন্সে যাচ্ছেন রোহিত, ইংল্যান্ড সিরিজেও কোহলিকে নিয়ে অনিশ্চয়তা