সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এর আগেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে৷ কিন্তু অনস্ক্রিন ‘সুপারহিট’ তকমা পায়নি তাঁদের ছবি৷ এবার তাই তাঁদের সামনে নতুন চ্যালেঞ্জ৷ আর তার জন্য এখন থেকেই কোমর বেঁধে আসরে নেমে পড়লেন তাঁরা৷ কথা হচ্ছে বলিউডের দাবাং খান এবং খিলাড়ি কুমারের৷ ফের জুটি বাঁধতে চলেছেন তাঁরা৷ তবে এবার একটু অন্যভাবে৷
কীরকম? দুই বলি তারকা টুইট করে জানালেন সেই খবর৷ ‘মুঝসে শাদি করোগি’ এবং ‘জানেমান’ ছবির মতো এবার আর অনস্ক্রিন একসঙ্গে দেখা যাবে না অক্ষয় কুমার ও সলমনকে৷ বরং প্রযোজকের ভূমিকায় থাকবেন সলমন৷ যাঁর ছবিতে অভিনয় করবেন খিলাড়ি অক্ষয়৷ এখানেই শেষ নয়৷ কাহানি মে টুইস্ট হল, প্রযোজক সলমনের সঙ্গে থাকছেন আরেক তারকা পরিচালক৷ কে? যাঁর বিরুদ্ধে সল্লু মিঞা প্রায়ই নালিশ করে থাকেন, যে তাঁর ছবিতে তিনি সলমনকে নেন না৷ ঠিকই বুঝেছেন৷ করণ জোহর৷ করণ এবং সলমনের প্রযোজিত ছবিতেই বড়পর্দা কাঁপাতে প্রস্তুত হচ্ছে আক্কি৷
Joining hands on a project where @akshaykumar is the hero and will be co produced by @karanjohar and #SKF https://t.co/1EXQ7Yjpdw
— Salman Khan (@BeingSalmanKhan) January 2, 2017
অনুরাগ সিং পরিচালিত বিগ ব্যানার এবং বিগ বাজেটের ছবি ঘিরে প্রত্যাশার পারদ চড়তে শুরুও করে দিয়েছে৷ টুইটারে এই খবর ছড়িয়ে পড়া মাত্র সিনেপ্রেমীদের কৌতূহলের বাঁধ ভেঙেছে৷ ছবিতে অক্ষয়ের বিপরীতে কে থাবছেন? অতিথি শিল্পী হিসেবে কি সলমনের দেখা মিলবে? এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে৷ তবে এ বছর নয়৷ সব উত্তরের জন্য সিনেপ্রেমীদের আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতেই হবে৷ কারণ ২০১৮-য় ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন সলমন ও অক্ষয়৷
সর্বশেষ খবর
-
খুন করবে ইরান! প্রাণ বাঁচাতে খাবারের গাড়িতে লুকোন ট্রাম্প, ফাঁস ‘পালানো’র কাহিনি
-
নাবালিকার সঙ্গে প্রেম, যুবকের বাড়িতে সম্পর্ক মেনে না নেওয়ায় চরম সিদ্ধান্ত যুগলের!
-
বন্দুকের নলের ডগায় সুনীল শেট্টির জীবন! হাড়হিম করা কোন ঘটনার সাক্ষী অভিনেতা?
-
শেষ শ্রাবণে নিম্নচাপ-কাঁটা! ‘মেঘভাঙা বৃষ্টি’র মাঝে দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
-
ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! গ্রেপ্তার হতে চলেছেন অভিষেক পোড়েল