সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কের অপর নাম বিগ বস ১০। আর বর্তমানে তার কেন্দ্রবিন্দুতে স্বঘোষিত সাধুবাবা স্বামী ওম। সম্প্রতি বিগ বসের ঘর থেকে নিরাপত্তারক্ষীরা কার্যত টেনে-হিঁচড়ে বের করেন বাবাজিকে। এতেই বেজায় গোঁসা হয়েছে তাঁর। সবচেয়ে বেশি রাগ সঞ্চালক সলমন খানের উপর। বাবাজির অভিযোগ, সলমন আসলে আইএসআই চর।
বিগ বসের ঘর থেকে বিতাড়িত হয়ে এক বেসরকারি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে এই মারাত্মক অভিযোগ এনেছেন স্বঘোষিত সাধুবাবা। তাঁর অভিযোগ, সলমনের নির্দেশেই বিগ বসের কর্মীরা তাঁকে অপহরণ করে। তাঁকে শারীরিক নিগ্রহ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন বাবাজি।
এর আগেও হুমকি দিয়েছেন স্বামী ওম। শোয়ে থাকাকালীন সঞ্চালক সলমন খান ও ঘরের অন্যান্য বাসিন্দাদের সঙ্গে বহুবার বিবাদে জড়িয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগও উঠেছে। সম্প্রতি ঘরের দুই বাসিন্দা রোহন ও বাণীর উপর নিজের মূত্র ছোড়েন বাবাজি। সেই কারণেই তাঁকে শো থেকে বার করে দেওয়া হয়। নিজের কাণ্ডকারখানার নিরিখের স্বামী ওমের সাফাই, তাঁর খাবারে কিছু একটা মেশানো হয়েছিল। সেই কারণেই তাঁর হুঁশ ছিল না তিনি কী করছেন। আর এই অভিযোগের তিরও বিগ বসের দিকেই।
সর্বশেষ খবর
-
হোটেলের ছাদে বৃষ্টির জল সংরক্ষণে জোর, দিঘার হোটেলে পর্যটকদের সুরক্ষায় পরিকল্পনা প্রশাসনের
-
লজ্জার হারেও টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের থেকে এগিয়ে বাংলাদেশ, টপকাতে পারবেন শুভমানরা?
-
রংপুরে হিন্দু পরিবার হত্যার কিনারা, নেশায় বাধা পেয়ে খুন! খেজুর-শসা খায় আততায়ীরা
-
‘বন্ধু চল…’, মৃত্যুকালেও ছাড়ল না হাত! নদীতে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু দুই কিশোরীর
-
যেন সিনেমার স্ক্রিপ্ট! দিনে মাস্টারি রাতে মাদক পাচারকারী! জলপাইগুড়িতে ধৃত নামী স্কুলের শিক্ষক