সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুব সম্প্রদায়কে ভুল পথে পরিচালিত করছে বলিউড ছবি৷ বিশেষ করে সলমন খানের ছবি৷ এমনই মন্তব্য করেছেন পাকিস্তানি অভিনেত্রী রাবি পিরজাদা৷ লাহোরে এক সাংবাদিক সম্মেলনে বজরঙ্গি ভাইজানকে রীতিমতো তুলোধনা করেছেন তিনি৷
জানেন, কাকে নিজের সম্পত্তি দিয়ে যেতে চান অমিতাভ?
রাবির দাবি, পাকিস্তানি সিনেমায় নাকি হামেশা যুব সম্প্রদায়ের জন্য কিছু না কিছু বার্তা দেওয়া থাকে৷ কিন্তু বলিউডি সিনেমায় প্রায়ই অপরাধ ও অপরাধ প্রবণতাকে তুলে ধরা হয়৷ সলমন খানের সিনেমায় এই প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায়৷ যুব সম্প্রদায়কে ভুল পথে চালিত করছেন বজরঙ্গি ভাইজান, এই অভিযোগ তুলেছেন পাক অভিনেত্রী৷
চারবারের বেশি এটিএম থেকে টাকা তুলেছেন? জেনে রাখুন এই নয়া নিয়ম
উরি হামলার পর থেকে বলিউডে পাক শিল্পীদের কাজ করা নিষিদ্ধ হয়ে গিয়েছে৷ আর পাকিস্তানে বলিউড ছবি নিষিদ্ধ হলেও পাইরেসির রমরমায় তাঁর জনপ্রিয়তা আটকানো যাচ্ছে না৷ সেই কারণেই কি এই বিষোদগার? প্রশ্ন তুলেছেন অনেকে৷
নিজের তৈরি সন্ত্রাসের দৈত্য গ্রাস করছে পাকিস্তানকে, রাষ্ট্রসংঘে সরব ভারত
সর্বশেষ খবর
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?