Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
Salman Khan on Smit Machchhar

‘ওয়েল ডান ব্রো’, ‘মসিহা’ মচ্ছরকে স্যালুট সলমনের, ‘বীর’ বিমানচালকের সঙ্গে ওড়ার ইচ্ছে ভাইজানের

রক্তাক্ত হয়েও যে অসীম সাহসিকতার নিদর্শন রেখেছেন, তা দেখেই ফ্লাই দুবাইয়ের ওই ভারতীয় পাইলটকে ধন্য ধন্য করছেন সকলে। এমন আবহেই স্মিত মচ্ছরকে কুর্নিশ জানিয়ে কলম ধরলেন সলমন খান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০২৬, ১৪:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০২৬, ১৪:৩৮

options
link
‘ওয়েল ডান ব্রো’, ‘মসিহা’ মচ্ছরকে স্যালুট সলমনের, ‘বীর’ বিমানচালকের সঙ্গে ওড়ার ইচ্ছে ভাইজানের zoom
স্মিত মচ্ছরকে স্যালুট সলমনের।
Advertisement

বিমান হাইজ্যাক করে ৯/১১-এর মতো মর্মান্তিক দুর্ঘটনা যখন প্রায় নিশ্চিত, তখন নিজের জীবন বাজি রেখে সেই জঙ্গি হামলার ছক রুখে ভারতীয় বিমানচালক স্মিত মচ্ছর (Smit Machchhar) বর্তমানে গোটা বিশ্বের কাছে ‘হিরো’। বিমানে থাকা সেই ১৮০ যাত্রী তো বটেই, পাশাপাশি আপামর বিশ্ববাসীর কাছে স্মিত এখন ঈশ্বরের দূতসম। সতীর্থের ছুরিকাঘাতে রক্তাক্ত হয়েও যে অসীম সাহসিকতার নিদর্শন রেখেছেন, তা দেখেই ফ্লাই দুবাইয়ের ওই ভারতীয় পাইলটকে ধন্য ধন্য করছেন সকলে। এমন আবহেই স্মিত মচ্ছরকে কুর্নিশ জানিয়ে কলম ধরলেন সলমন খান (Salman Khan)।

বিমান হাইজ্যাক আটকে গোটা বিশ্বের কাছে স্মিত মচ্ছর বর্তমানে ‘হিরো’। সেপ্রসঙ্গ উল্লেখ করেই ভারতীয় হিসেবে গর্ব প্রকাশ করেছেন ভাইজান।

Flydubai pilot Smit Machchhar who averted a potential plane crash
স্মিত মচ্ছর, ফাইল ছবি।

লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ার ব্যস্ততার বাইরে ভাইজান এখন বিবিধ বিষয় নিয়ে সোশাল মিডিয়ায় নিজস্ব মতামত ব্যক্ত করেন। এবার ফ্লাই দুবাইয়ের ভারতীয় পাইলটকে কুর্নিশ জানিয়ে বিশেষ ইচ্ছেপ্রকাশ করলেন তিনি। বিমান হাইজ্যাক আটকে গোটা বিশ্বের কাছে স্মিত মচ্ছর বর্তমানে ‘হিরো’। সেপ্রসঙ্গ উল্লেখ করেই ভারতীয় হিসেবে গর্ব প্রকাশ করেছেন ভাইজান। এক্স হ্যান্ডেলে স্মিত মচ্ছরের উদ্দেশে সলমন লিখেছেন, ‘চমৎকার কাজ করেছেন পাইলট সাহেব, আমরা সবাই আপনাকে স্যালুট জানাই। আপনার সঙ্গে বিমানে সফর করতে পারলে খুবই আনন্দিত হব।’ এর সঙ্গে নিজস্ব স্টাইলে ‘ওয়েল ডান ব্রো’ কথাটিও জুড়ে দিয়েছেন তিনি। ওই পোস্টেই সলমনের সংযোজন, ‘সাবাশ ভাই, ক্যাপ্টেন স্মিত মচ্ছর।’ মাসকয়েক আগে সোনম ওয়াংচুককে অনশন ভাঙার আর্জি জানাতে গিয়েও ভাইজান এই একই স্টাইলে লিখেছিলেন, ‘সোনম ইটস ডান ব্রো’। তখন থেকেই নেটভুবনে এই ‘ডান ব্রো’ শব্দটি তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে। এবার ভারতের ‘বীরবিক্রম’ বিমানচালককে কুর্নিশ জানাত গিয়েও এহেন শব্দই বেছে নিয়েছেন সলমন। যে পোস্ট কিনা আপাতত নেটদুনিয়ায় দাবানল গতিতে ভাইরাল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Salman Khan praises flydubai pilot Smit Machchhar for saving 180 passengers
সলমন খান, ছবি- ইনস্টাগ্রাম

এদিকে, প্রাণঘাতী হামলার পর স্মিত এখন বিপদসীমার বাইরে। হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা যগিয়েছে। জঙ্গি হামলা রুখে দেওয়া ভারতীয় এই পাইলটের সঙ্গে শুক্রবারই কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আবেগপ্রবণ মচ্ছরকে কুর্নিশ জানিয়ে ভিডিও কলে মোদি বলেন, “আপনার দীর্ঘায়ু কামনায় গোটা দেশ। আপনি বীর, দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আপনি সমস্ত যাত্রীর প্রাণ বাঁচিয়ে বিরাট বড় কাজ করেছেন। দ্রুত সুস্থ হয়ে উঠুন, অহিংসা কী? গোটা বিশ্বের কাছে সেই নিদর্শন তুলে ধরেছেন। গোটা দেশ আপনার জন্য অপেক্ষা করছে। আপনি আমার কাছে আবেগপ্রকাশ করবেন না তো কার কাছে করবেন? আপনি আজ এমন কাজ করেছেন যে দেশ আপনার কাজে গর্বিত, কৃতজ্ঞ। বিশ্বজুড়ে সবাই চাইছে একবার আপনার সঙ্গে কথা বলতে।”

উল্লেখ্য, বুধবার সকালে ফ্লাই দুবাইয়ের এফজেড ১০৭৩ বিমানটি দুবাই থেকে তেল আভিভের উদ্দেশে রওনা দিয়েছিল। চালকের আসনে ছিলেন ক্যাপ্টেন স্মিত মচ্ছর। অভিযোগ, ককপিটের ভিতর তাঁর উপর আচমকা হামলা চালায় সহ-পাইলট। যে কোনও মুহূর্তে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু উড়ানটি নিরাপদে সৌদির উত্তর-পশ্চিমে, তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। প্রশ্ন উঠছে, কে এই হামলাকারী? ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ফ্লাইদুবাই বিমানের ককপিটে হামলাকারী ‘ইসলামপন্থী ও উগ্রবাদী মতাদর্শে দীক্ষিত’ ছিল। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেননি। তাঁর কাছে জানতে চাওয়া হয়, ওমানি সহ-পাইলটের মগজধোলাইয়ের নেপথ্যে কে বা কারা ছিল। এই প্রশ্নের জবাবে নেতানিয়াহু জানিয়ে দেন, এ সম্পর্কে তিনি কোনও তথ্যই জানেন না। তবে সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে তদন্তে পুরোপুরি সহায়তা করবে ইজরায়েল। আশা, অচিরেই সামনে আসবে আসল সত্যি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.