সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরি পরবর্তী ভারত-পাক সম্পর্কের প্রভাব বলিউডেও পড়েছে৷ পাকিস্তানের শিল্পীদের দেশ ছাড়ার ফতোয়া জারি করেছিল রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)৷ শোনা গিয়েছিল, ফতোয়ার জেরে নাকি নিজ দেশে ফিরতে শুরু করেছিলেন ফওয়াদ ও মাহিরা খানরা৷
এদিকে প্রযোজকদের মাথায় হাত৷ ফওয়াদ-মাহিরাদের সিনেমায় যে কোটি কোটি টাকা লগ্নি হয়ে রয়েছে৷ তার কী হবে? ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ফওয়াদ, আর মাহিরা ‘রইস’-এ কিং খানের বিপরীতে রয়েছেন৷ পাক শিল্পীদের নিয়ে দ্বিধাবিভক্ত বি-টাউনে অবতীর্ণ হয়েছেন স্বয়ং ‘সুলতান’ সলমন৷
এক বেসরকারি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সলমন নাকি নিজে রাজ ঠাকরেকে ফোন করেছিলেন৷ ফোনে শান্তিপূর্ণভাবে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ও ‘রইস’-এর মুক্তির আর্জি জানিয়েছেন তিনি৷ নিজে এই দুই সিনেমার অংশ না হলেও বলিউডের লাভের কথা চিন্তা করেই ভাইজান এই সুপারিশ করেছেন বলে জানা গিয়েছে৷
পাক শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের নবাব সইফ আলি খানও৷ তাঁর মতে, বি-টাউন সারা বিশ্বের শিল্পীদের জন্য উন্মুক্ত৷ আর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র সরকারেরই আছে৷

সর্বশেষ খবর
-
গভীর রাতে আবাসনের সুইমিং পুলে ছাত্রীর দেহ! ‘খুন’ নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ
-
এবার শত্রুকে ‘অন্ধ’ করে আক্রমণ! ভারতীয় সেনার রণকৌশলে বিরাট বদল
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা