সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয়ের পাশাপাশি গায়ক এবং প্রযোজকের ভূমিকায় ইতিমধ্যেই ধরা দিয়েছেন সলমন খান৷ এবার আরও একটি দিক প্রকাশ্যে আসতে চলেছে বলিউড সুপারস্টারের৷ খুব শিরগির নিজের মিউজিক কোম্পানি চালু করতে চলেছেন সল্লু মিঞা৷
গানের প্রতি তাঁর ভালবাসার প্রমাণ মিলেছে কিক, হিরোর মতো ছবিতে৷ নিজের গলায় গান গেয়ে ফ্যানদের মন জয় করেছেন এই সুপারস্টার৷ ‘ম্যায় হুঁ হিরো তেরা’, ‘হ্যাংওভার’-এর মতো গানগুলি সুপারহিট হয়েছে৷ শোনা যাচ্ছে, সলমনের আপকামিং ছবি ‘টিউবলাইট’-এর মিউজিক লঞ্চ দিয়েই কোম্পানির উদ্বোধন হবে৷ বাকি মিউজিক কোম্পানিগুলির থেকে বলি তারকার কোম্পানির কিন্তু এক জায়গায় বড়সড় পার্থক্য রয়েছে৷ জনপ্রিয় তারকা সংগীত শিল্পীরা গাইবেনই, উঠতি গায়ক-গায়িকাদেরও প্লে-ব্যাকের সুযোগ করে দেবে এই কোম্পানি৷ কীভাবে? শুধু প্রতিভা থাকলেই হবে৷ তা খুঁজে বের করার ব্যবস্থা করবে কোম্পানি নিজেই৷ অর্থাৎ আগামীদের বলিউডে অভিষেক ঘটানোর সুবর্ণ সুযোগ করে দিচ্ছেন সলমন৷

‘এক থা টাইগার’ এবং ‘বজরঙ্গি ভাইজান’-এর পর টিউবলাইট ছবিতে পরিচালক কবীর খানের সঙ্গে তৃতীয়বার জুটি বাঁধছেন সলমন৷ ২০১৭-র ইদে মুক্তি পাবে ছবিটি৷ যাতে এক ঝলক দেখা মিলবে বলিউড বাদশা শাহরুখেরও৷ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে টিউবলাইট-এর পোস্টার৷ সলমনের ছবির মতোই তার ছবির গানগুলিও সুপারহিট বরাবরই হয়৷ ব্র্যান্ড নিউ মিউজিক কোম্পানিও হিট গান দিয়ে সফর শুরু করতে প্রস্তুত৷
(‘বেওয়াচ’-এর নয়া ট্রেলারে নজর কাড়লেন খলনায়িকা প্রিয়াঙ্কা)
(ব্যবসার রেকর্ডে নয়া ইতিহাস গড়ল আমিরের ‘দঙ্গল’)
সর্বশেষ খবর
-
এশিয়াডের আগে সাসপেন্ড টেবিল টেনিস ফেডারেশন, অন্ধকারে খেলোয়াড়দের ভবিষ্যৎ
-
৪৭৫ কিমি পেরিয়ে ‘গেমতুতো’ বন্ধুদের দেখতে এসে বিপদ! গঙ্গারামপুরে লজে পাকড়াও ৩ নাবালক
-
৮০০০-এর পাস্তা, ১০ হাজারি মাছের ডিশ! সলমনের বোনের রেস্তরাঁর মেনু দেখে চোখ কপালে নেটপাড়ার
-
প্রেমিকার স্বামীকে পরপর ধারালো অস্ত্রের কোপ! যুবকের মৃত্যুতে চাঞ্চল্য নদিয়ায়
-
বালোচিস্তান, কেপি থেকে পিওকে, ৪ ফ্রন্টে জ্বলছে জিন্নার ‘লঙ্কা’, বদলে যাবে পাকিস্তানের মানচিত্র?