সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনপ্রিয়তার নিরিখে বরাবরই প্রথম সারিতে থাকেন সলমন খান। এমনকী তুল্যমূল্য বিচার করলে শাহরুখ খানকেও মাঝেমধ্যে পিছনে ফেলে দেন সল্লু মিঞা। ফোর্বস ইন্ডিয়ার তালিকাও কিন্তু এবার সেই কথাই বলল। সম্প্রতি ফোর্বস ইন্ডিয়া দেশের ধনী সেলেব্রিটিদের একটি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকার শীর্ষে রয়েছেন সলমন খান।
১ অক্টোবর, ২০১৭ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত আয়ের নিরিখে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। এই সময়সীমার মধ্যে সলমন খান আয় করেছেন ২৫৩.২৫ কোটি টাকা। তাঁর তালিকায় এই এক বছরে ‘রেস ৩’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো ছবি রয়েছে। এছাড়া বিজ্ঞাপন থেকেও ভাল আয় হয়েছে তাঁর। সলমনের পরেই তালিকায় রয়েছেন বিরাট কোহলি। তাঁর আয় ২২৮.০৯ কোটি টাকা। গত বছরের তুলনায় এ বছর ১১৬.৫৩ কোটি টাকা আয় বেড়েছে তাঁর। তৃতীয় স্থানে রয়েছেন অক্ষয় কুমার। তাঁর আয় ১৮৫ কোটি টাকা। তবে এবছর তালিকায় স্থান পাননি শাহরুখ খান। গত বছর সেরা ১০-এ ছিলেন তিনি। কিন্তু এবছর তাঁর আয় ৩৩ শতাংশ পড়েছে। ফলে তালিকা ১৩তম স্থানে রয়েছেন তিনি।
[ প্রকাশ্যে নিক-প্রিয়াঙ্কার বিয়ের ছবি, রিসেপশনে হাজির প্রধানমন্ত্রী ]
তালিকার চতুর্থ স্থানে রয়েছেন এক অভিনেত্রী। তিনি দীপিকা পাড়ুকোন। মহিলাদের মধ্যে অবশ্য তিনি প্রথম স্থানে রয়েছেন। তাঁর আয় ১১২.৮ কোটি। ‘পদ্মাবত’ ছবির অসাধারণ সাফল্যের ফলে অনেক টাকা ঘরে তুলতে পেরেছেন অভিনেত্রী।
পঞ্চম স্থানে রয়েছেন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। তাঁর আয় ১০১.৭৭ কোটি টাকা। এর পরে রয়েছেন আমির খান (৯৭.৫০ কোটি), অমিতাভ বচ্চন (৯৬.১৭ কোটি), রণবীর সিং (৮৪.৭ কোটি), সচিন তেণ্ডুলকর (৮০ কোটি) ও অজয় দেবগণ (৭৪.৫০ কোটি)। ২০১৭ সালে যেখানে দক্ষিণ ভারত থেকে ১৩ জন তালিকায় স্থান পেয়েছিলেন, এবছর সেখান থেকে ১৭ জন তালিকায় স্থান পেয়েছেন।
[ ‘সম্পর্ক ভাঙা আশীর্বাদ’, নাম না করে রণবীরকে খোঁচা ক্যাটরিনার! ]
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?